করোনা নিয়ে ভয়াবহ সতর্কতা দিলো WHO, প্রাণ হারাতে পারেন আরো ১০ লক্ষ মানুষ।

27th September 2020 9:17 pm News
করোনা নিয়ে ভয়াবহ সতর্কতা দিলো WHO, প্রাণ হারাতে পারেন আরো ১০ লক্ষ মানুষ।


সারা পৃথিবীর বুক জুড়ে ভয়াবহ সন্ত্রাসের জাল বিস্তার করেছে করোনাভাইরাস। এখনো পর্যন্ত এই ভাইরাসের তাণ্ডবে মৃত্যু ঘটেছে প্রায় দশ লক্ষ মানুষের। সারা পৃথিবীব্যাপী তিন কোটিরও বেশি মানুষ করোনার গ্রাসে পড়েছেন। করোনাকে হারিয়ে সুস্থ্য হয়েছেন ২ কোটি ৪৪ লক্ষ ৬২ হাজার ৭৫৭ জন। 
প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত করোনার প্রতিষেধক সাধারণ মানুষের হাতে কবে তুলে দেওয়া হবে সে বিষয়ে নিশ্চিত কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। সারা পৃথিবী জুড়ে আতঙ্কের এক কালো প্রহর ঘনিয়ে এসেছে। এই পরিস্থিতিতে প্রতিটি মানুষ মৃত্যুভয় কে সঙ্গী করে দিন কাটাচ্ছেন। এই ভয়াবহ পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুললো বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক ড: মাইকেল রায়ানের এক ভার্চুয়াল বিবৃতি। ভার্চুয়াল মাধ্যমে সাংবাদিক বৈঠকের ওই বিবৃতিতে রায়ান জানিয়েছেন যে, "এখনো পর্যন্ত করোনা তাণ্ডবে সারা পৃথিবীর বুকে মৃত্যু ঘটেছে প্রায় ১০ লক্ষ আক্রান্তের। তবে যদি এই মুহুর্তে জনসচেতনতা বৃদ্ধি করে সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়া যায় তাহলে আরো দশ লক্ষ মানুষকে হারাবে এই পৃথিবী।  প্রতিষেধক আসতে এখনো অনেক দেরি। অন্তত আগামী ৯ থেকে ১০ মাস অপেক্ষা করতে হবে প্রতিষেধকের জন্য। কিন্তু প্রতিষেধকের জন্য অপেক্ষায় না থেকে প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং সকলকেই কাঁধে কাঁধ মিলিয়ে এই বিশ্বব্যাপী মহামারীর বিরুদ্ধে লড়াই করতে হবে। নাহলে সারা পৃথিবীর বুক জুড়ে আরো ১০ লক্ষ মানুষকে করোনার গ্রাসে পড়ে মৃত্যু বরণ করতে হবে। যে সব এলাকায় মানুষ যথেষ্ট সচেতনতা অবলম্বন করছেন, সেইসব এলাকাগুলিতে করোনার ব্যাপকতায় অনেকটাই রাশ টানা সম্ভব হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বহু মানুষের মধ্যে সচেতনতা গড়ে ওঠেনি। যার জন্য ব্যাপকভাবে ছড়াচ্ছে এই ভাইরাসের সংক্রমণ। তাই প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে এবং এই মহামারী বিরুদ্ধে লড়াই করার জন্য সচেতন হতে হবে।"





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।