আবার আতঙ্কের সূত্রপাত। দেশে আবার বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা।

28th September 2020 10:04 am Information
আবার আতঙ্কের সূত্রপাত। দেশে আবার বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা।


সারা পৃথিবীর বুক জুড়ে ভয়াবহ সন্ত্রাসের জাল বিস্তার করেছে করোনাভাইরাস। এখনো পর্যন্ত এই ভাইরাসের তাণ্ডবে মৃত্যু ঘটেছে প্রায় দশ লক্ষ মানুষের। সারা পৃথিবীব্যাপী তিন কোটিরও বেশি মানুষ করোনার গ্রাসে পড়েছেন। করোনাকে হারিয়ে সুস্থ্য হয়েছেন ২ কোটি ৪৪ লক্ষ ৬২ হাজার ৭৫৭ জন। 
প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত করোনার প্রতিষেধক সাধারণ মানুষের হাতে কবে তুলে দেওয়া হবে সে বিষয়ে নিশ্চিত কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। সারা পৃথিবী জুড়ে আতঙ্কের এক কালো প্রহর ঘনিয়ে এসেছে। এই পরিস্থিতিতে প্রতিটি মানুষ মৃত্যুভয় কে সঙ্গী করে দিন কাটাচ্ছেন। এই ভয়াবহ পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুললো বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক ড: মাইকেল রায়ানের এক ভার্চুয়াল বিবৃতি। ভার্চুয়াল মাধ্যমে সাংবাদিক বৈঠকের ওই বিবৃতিতে রায়ান জানিয়েছেন যে, "এখনো পর্যন্ত করোনা তাণ্ডবে সারা পৃথিবীর বুকে মৃত্যু ঘটেছে প্রায় ১০ লক্ষ আক্রান্তের। তবে যদি এই মুহুর্তে জনসচেতনতা বৃদ্ধি করে সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়া যায় তাহলে আরো দশ লক্ষ মানুষকে হারাবে এই পৃথিবী।  প্রতিষেধক আসতে এখনো অনেক দেরি। অন্তত আগামী ৯ থেকে ১০ মাস অপেক্ষা করতে হবে প্রতিষেধকের জন্য।"

রায়ানের এই বিবৃতির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবার আতঙ্কের সূত্রপাত হলো ভারতে। ‌ দেশে আবার বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮৮,৫৯০  জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১০০ র'ও বেশী মানুষের। এই নিয়ে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লক্ষ ছুঁতে চলেছে। এই পরিসংখ্যান সামনে আসার পরেই আতঙ্কের প্রবল অন্ধকার ঘনিয়ে এসেছে দেশবাসীর মধ্যে। দৈনিক সংক্রমণে নিরিখে বর্তমানে বিশ্বে এক নম্বরে রয়েছে ভারত। এই বিষয়টি সত্যিই ভয়াবহ। এখনো পর্যন্ত প্রতিষেধক কবে মিলবে, সেই নিয়ে কোনোরূপ নিশ্চয়তা নেই বিজ্ঞানীদের কাছ থেকে। 

তাই এই কঠিন পরিস্থিতিতে প্রতিটি দেশবাসীকে অত্যন্ত সচেতন ভূমিকা পালন করতে হবে। সকলকেই মাস্ক ব্যবহার, নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখা , এগুলিকে মেনে চলতে হবে।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।