ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিলো পাকিস্তানি সেনা কর্তা

28th September 2020 11:57 am Information
ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিলো পাকিস্তানি সেনা কর্তা


ভারতের অন্যতম প্রতিবেশী দেশ পাকিস্তান। কিন্তু শুরু থেকেই পাকিস্তানের সাথে সম্পর্ক ততটা বন্ধুত্বপূর্ণ নয় ভারতের। বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে এই দুই দেশ। বর্তমানে দুটি দেশ‌ই নিজেদের অস্ত্রভান্ডার বৃদ্ধি করে চলেছে। ভারত-চিনের সম্পর্ক‌ও বর্তমানে বেশ তলানিতে ঠেকেছে। কয়েকমাস আগেই সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ভারত-চিন সেনাবাহিনী। আবার পাকিস্তানকে সমর্থন জুগিয়ে চলেছে চিন। বরাবরই সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। ভারতের বুকে ঘটা বিভিন্ন ঘৃণ্য সন্ত্রাসী হামলায় মদত দিচ্ছে পাকিস্তান। বারবার সীমান্তে গোলাগুলি চালিয়ে ভারতে জঙ্গী অনুপ্রবেশ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। কিন্তু ভারতীয় জ‌ওয়ানদের অতন্দ্র সজাগ প্রহরায় সেই প্রচেষ্টা পাকিস্তানের বারংবার বানচাল হয়ে যাচ্ছে। কিন্তু প্রতিবারই পাকিস্তানের সন্ত্রাসী হামলার প্রচেষ্টায় খামতি নেই। 

এই পরিস্থিতিতে আবার ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিলো পাকিস্তান। গত রবিবার এক সেমিনারে পাকিস্তানি সেনাবাহিনীর এক জেনারেল বাবর ইফফতিকার  , বলেছে, "ভারত বারবার সীমানা লঙ্ঘন করে পাকিস্তানকে  যুদ্ধের জন্য প্ররোচিত করে চলেছে। ২০১৩ - ২০১৪ সালের পর থেকেই ভারত লাগাতার সীমান্তে সংঘর্ষে প্ররোচনা যোগাচ্ছে। এর জন্য ভারত সীমান্তে নানান অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের ব্যবহার করছে। এইভাবে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে ভারত। তবে পাকিস্তান‌ও তৈরি হয়ে রয়েছে। আজ পাকিস্তান আগের থেকে অনেক যুদ্ধ ক্ষমতায় উন্নত হয়েছে। তাই এই পরিস্থিতিতে পাকিস্তান সবসময়ই যুদ্ধের জন্য প্রস্তুত।"

পাকিস্তানি সেনাকর্তার এই হুঁশিয়ারি কে মোটেই গুরুত্ব দিচ্ছে না নয়াদিল্লি।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।