বাংলাদেশের সবথেকে চর্চিত রিফাত হত্যাকাণ্ডে স্ত্রী মিন্নি এবং অভিযুক্ত আরো ৬ জনের ফাঁসির নির্দেশ দিল আদালত।

1st October 2020 3:33 pm Information
বাংলাদেশের সবথেকে চর্চিত রিফাত হত্যাকাণ্ডে স্ত্রী মিন্নি এবং অভিযুক্ত আরো ৬ জনের ফাঁসির নির্দেশ দিল আদালত।


সমগ্র বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে রিফাত হত্যাকাণ্ড। ২০১৯ সালের ২৬ শে জুন , বাংলাদেশের বরগুনার সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছিলো নয়ন বন্ড এবং তার সহকারী দুষ্কৃতীরা। ছয়মাস পরে এই বছরের জানুয়ারি মাসে বরগুণার দায়রা ও জেলা জজ আদালতে এই বিষয়ে মামলা দায়ের হয়। গতকাল বুধবার মোট ৭৬ জনের সাক্ষী নেওয়া হয় এবং আট আসামীকে কারাগার থেকে আদালত কক্ষে হাজির করানো হয়। রিফাতের হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত জামিনে মুক্ত থাকা রিফাতের স্ত্রী মিন্নি'ও বাবার বাইকে চড়ে আদালতে হাজির হয় । 
তাদের সকলের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আসাদুজ্জামান রায় ঘোষণা করেন। এই রিফাত হত্যা মামলায় ৬ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ। তারা হলেন রিফাতের স্ত্রী আয়েষা সিদ্দিকা মিন্নি সহ আসামী মোহাইমিনুল ইসলাম, মহম্মদ হাসান, রিফাত ফরাজী, রাব্বিয়াকুন, টিকটক হৃদয় । অন্য চারজন আসামিকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত। 
এই রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক মিলিয়ে ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। অপ্রাপ্ত বয়স্ক ১৪ জন আসামীর বিচার করা হচ্ছে বরগুনার শিশু আদালতে। 

তবে রিফাত হত্যা মামলার মূল আসামী নয়ন বন্ড , পুলিশের সাথে আগেই এনকাউন্টারে মারা গিয়েছে। 

জানা গিয়েছে এই রিফাতকে হত্যার পরিকল্পনা হয়েছিল আগের দিন রাতে। তার স্ত্রী মিন্নি সরাসরি জড়িত এই হত্যাকাণ্ডে। নয়ন‌ বন্ডের  সন্ত্রাসী বাহিনী ফেসবুকে একটি মেসেঞ্জার গ্রুপ খুলেছিলো ০০৭ নামে। সেখানে খুনের আগের দিন রাতে সমস্ত কিছু পরিকল্পনা হয়। এবং ফোনে ব্যবহৃত রামদা টি'র ছবি পোস্ট করা হয় মেসেঞ্জার গ্রুপে । রিফাতকে  হত্যার পরে গত ২ রা জুলাই , ২০১৯ পুলিশের সঙ্গে গুলি যুদ্ধে নিহত হয় নয়ন। 

বাংলাদেশে এর আগেই অনেক মহিলার ফাঁসির আদেশ হয়েছে তবে এখনো পর্যন্ত কার্যকর হয়নি। রিফাতের স্ত্রী মিন্নির ফাঁসির আদেশ যদি কার্যকর হয় তাহলে তিনিই হবেন, বাংলাদেশের প্রথম ফাঁসি হওয়া মহিলা আসামি। তবে রিফাতের  হত্যায় অভিযুক্ত স্ত্রী মিন্নি জানিয়েছেন যে তারা উচ্চ আদালতে আপিল করবেন।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।