বর্তমানে অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়ার প্রতি ভীষণভাবে অনুরক্ত হয়ে পড়েছেন। বর্তমানে ফেসবুকসহ ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ প্রভৃতির প্রতি মানুষের আকর্ষণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এমনিতেই বর্তমানে করোনার এই ভয়াবহ আবহের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ইন্টারনেট ব্যবহার করার প্রবণতা অনেকটাই বেড়েছে। করোনার এই দীর্ঘ লকডাউনে বাড়িতে বন্দি থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সকলেই তাদের দিনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হলো ফেসবুক। এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বহু মানুষ একে অপরের সাথে মনের ভাব আদান প্রদান করতে পারেন। সেই সাথে নিজেদের প্রতিভা গুলি কে মেলে ধরতে অনেকেই ফেসবুক কে ব্যবহার করে থাকেন। ফেসবুক বর্তমানে বেশকিছু নিত্য নতুন আপডেট নিয়ে হাজির হচ্ছে গ্রাহকদের কাছে । এ রকমই একটি দারুণ আকর্ষণীয় আপডেট নিয়ে হাজির হয়েছে ফেসবুক।
এবার ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জার থেকেই ইনস্টাগ্রামের বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারবেন। সেই ভাবে যারা ইনস্টাগ্রাম ব্যবহার করছেন তাঁরা সরাসরি ফেসবুক মেসেঞ্জারে বন্ধুদের সাথে চ্যাট করতে পারবেন। ফেইসবুক মেসেঞ্জার এর প্রধান বিষয় একটি ব্লগে সমস্ত কিছু উল্লেখ করেছেন।
জানা গিয়েছে, ইনস্টাগ্রাম যারা ব্যবহার করছেন তাঁদের ফেসবুক মেসেঞ্জার এর সাথে সিঙ্ক্রোনাইজ করার অপশন দেওয়া হবে। সেই সাথে দেওয়া হবে বেশ কিছু সুযোগ-সুবিধা। তবে গ্রাহকরা চাইলে এই দুটি অ্যাপ আগের মতোই আলাদা ভাবে ব্যবহার করতে পারবেন। এই নতুন সুবিধা গ্রাহকদের মধ্যে এক দারুণ সাড়া ফেলবে বলে আশাবাদী মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম প্রধান।