জানেন কি চকোলেটের এই অসাধারণ গুণ সম্বন্ধে? তাহলে জেনে নিন এক্ষুনি।

2nd October 2020 1:51 pm Information
জানেন কি চকোলেটের এই অসাধারণ গুণ সম্বন্ধে? তাহলে জেনে নিন এক্ষুনি।


চকোলেটের প্রতি দুর্বলতা প্রায় সবারই রয়েছে। এই লোভনীয় খাদ্যদ্রব্য টি বাচ্চা থেকে বৃদ্ধ সকলেরই অত্যন্ত পছন্দের। জন্মদিনের গিফট হোক কিংবা যে কোন খুশির মুহূর্ত সবকিছুতেই চকোলেটের উপস্থিতি লক্ষণীয়। অত্যন্ত সুস্বাদু এই খাদ্যবস্তু টি সারা বিশ্বের মানুষের কাছে অত্যন্ত পছন্দের বলে পরিগণিত হয়েছে। কিন্তু আপনি জানেন কি চকলেট এর মধ্যে রয়েছে আরো অন্যান্য উপকারী গুণ যা মানুষকে নানান শারীরিক সমস্যা সমাধানে অত্যন্ত সহায়তা করে। এছাড়াও চকলেট ছাড়া চিনি, কাঠবাদাম, রাঙা আলু, সবুজ শাকসবজি সবকিছুতেই রয়েছে এমন কিছু পুষ্টি উপাদান যা আমাদের শরীরের অত্যন্ত সহায়ক বলে বিবেচিত হয়। তাহলে আসুন একবার দেখি নিই। 

ডার্ক চকোলেটের মধ্যে রয়েছে এমনই এক গুণ যা আমাদের মানসিক উদ্বেগের পরিস্থিতিকে হ্রাস করে। ডার্ক চকোলেট খেলে হার্ট ভালো থাকে বলেও জানা গিয়েছে। এছাড়া অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করে ডার্ক চকোলেট। 

কাঠবাদাম জনপ্রিয় একটি খাদ্যের মধ্যে পড়ে। প্রতিদিন যদি চার থেকে পাঁচটি কাঠ বাদাম খাওয়া যায় তাহলে আমাদের মানসিক উদ্বেগ কম হয় এবং শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়। 

মধু খেলে আমাদের মানসিক উদ্বেগ নিয়ন্ত্রণে থাকে বলে জানা গিয়েছে। 

সামান্য চিনি খেলে আমাদের মানসিক চাপ হালকা হয়। মন হয় উদ্বেগ বিহীন। তবে ডায়বেটিস রোগীদের চিনি খাওয়া একদমই উচিত নয়। 

সবুজ শাক সবজির মধ্যে পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান গুলি যা খেলে আমাদের মানসিক উদ্বেগ হ্রাস পায়।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।