দেখুন, আজকের কলকাতা বাজারে সোনা, রূপো, পেট্রোল, ডিজেল, এবং রান্নার গ্যাসের দাম।

2nd October 2020 5:18 pm News
দেখুন, আজকের কলকাতা বাজারে সোনা, রূপো, পেট্রোল, ডিজেল, এবং রান্নার গ্যাসের দাম।


বর্তমানে সারা পৃথিবী জুড়ে ভয়াবহ সন্ত্রাস চালাচ্ছে করোনা ভাইরাস। সারা পৃথিবীর আর্থিক পরিকাঠামো কে বিধ্বস্ত করেছে এই করোনা মহামারি। প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মহামারির আবহের মধ্যে। অনেকেই কাজ হারিয়ে দূর্দশার চরম সীমায় পৌঁছে গিয়েছেন। আর্থিক পরিস্থিতি সকলের‌ই নিম্নগামী হয়েছে। এর মধ্যে আবার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় চরম দূর্দশার মধ্যে পড়েছেন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা। এর সাথে আবার দাম বেড়েছে সোনা, রূপো, পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম । একবার চটপট দেখে নিন আজকের কলকাতা বাজারে  সোনা, রূপো, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য- 

২২ ক্যারেট খাঁটি সোনার মূল্য

১ গ্রামের দাম- ৪,৯৭৬ টাকা।
৮ গ্রামের দাম- ৩৯,৮০৮ টাকা।
১০ গ্রামের দাম- ৪৯,৭৬০ টাকা।
১০০ গ্রামের দাম- ৪,৯৭,৬০০ টাকা।

২৪ ক্যারেট খাঁটি সোনার মূল্য

১ গ্রামের দাম- ৫,২৬৭ টাকা।
৮ গ্রামের দাম- ৪২,১৩৬ টাকা।
১০ গ্রামের দাম- ৫২,৬৭০ টাকা।
১০০ গ্রামের দাম-৫,২৬,৭০০ টাকা।

রূপোর দাম

১ গ্রামের দাম- ৬১.২০ টাকা।
৮ গ্রামের দাম- ৪৮৯.৬০ টাকা।
১০ গ্রামের দাম- ৬১২ টাকা।
১০০ গ্রামের দাম- ৬,১২০ টাকা।
১ কেজির দাম- ৬১,২০০ টাকা। 

পেট্রোলের দাম-

আজ কলকাতা বাজারে পেট্রোলের দাম লিটার প্রতি ৮২.৫৯ টাকা। 


ডিজেলের দাম

আজ কলকাতা বাজারে ডিজেলের দাম লিটার প্রতি ৭৩.৯৯ টাকা।

রান্নার গ্যাসের দাম

আজ কলকাতা বাজারে রান্নার ১৪.২ কেজি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৬২০.৫০ টাকা।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।