সারা পৃথিবীর বুকে আতঙ্কের এক ভয়াবহ আবহের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিয়েছে এই মহামারী। প্রতিদিন এই মহামারীর শিকার হচ্ছেন অগুনতি মানুষজন। মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৪০ হাজার ৫৫২ জন। এই মহামারীর শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, ১০ লক্ষ ২৮ হাজার ৫৬৮ জন। সুস্থ্য হয়ে উঠেছেন ২ কোটি ৫৭ লক্ষ ৪ হাজার ২০৫ জন। ভারতেও করোনা আক্রান্তের দৈনিক পরিসংখ্যান বেশ কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। ভারতে মোট করোনার গ্রাসে পড়েছেন ৬৩ লক্ষ ৯৭ হাজার ৮৯৬ জন। মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৮৩৩ জনের। সুস্থ্য হয়েছেন ৫৩ লক্ষ ৫২ হাজার ৭৮ জন। আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান রয়েছে ভারতের।
এদিকে জানা গিয়েছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ খবর। করোনার গ্রাসে পড়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প।
এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই টুইটারে লিখেছেন যে, "আমাদের করোনা রিপোর্ট পজিটিভ হয়েছে। বর্তমানে আমরা কোয়ারেন্টাইনে আছি। আশা করছি দুজনে মিলে আমরা এই ভাইরাসকে হারাতে পারবো।"
ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হোপ হিক্স এর রিপোর্ট আগেই পজিটিভ হয়েছিল। এই হিক্স ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি র্যালিতে অংশগ্রহণ করেছিলেন। তারপরে হিক্সের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় , ডোনাল্ড ট্রাম্প তাঁর স্ত্রী মেলানিয়া করোনা পরীক্ষা করান। তারপর তারা দুজনেই পজেটিভ বলে রিপোর্ট হাতে পান। সাথে সাথেই তারা কোয়ারেন্টাইনে গিয়েছেন।
হোপ হিক্স হলেন ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত উপদেষ্টা। তিনি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্লেনে যাত্রা করেছিলেন এবং তার সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়ে ছিলেন। যার ফলে তাঁর মাধ্যমেই ডোনাল্ড ট্রাম্প সংক্রামিত হয়েছেন বলে মনে করা হচ্ছে।