আজ ভারতে হতে চলেছে বিশ্বের সর্বাপেক্ষা দীর্ঘ টানেলের উদ্বোধন। উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

3rd October 2020 10:29 am News
আজ ভারতে হতে চলেছে বিশ্বের সর্বাপেক্ষা দীর্ঘ টানেলের উদ্বোধন। উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


ভারতের গৌরবের মুকুটে জুড়তে চলেছে আরেকটি পালক। আজ হতে চলেছে বিশ্বের সবথেকে বড় টানেলের উদ্বোধন। এই টানেলটি তৈরি হয়েছে হিমাচল প্রদেশ। এর নাম দেওয়া হয়েছে অটল টানেল। 
জানা গিয়েছে এই টানেলটি তৈরি করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন। টানেলটি তৈরি করতে সময় লেগেছে ১০ বছর। মেক ইন ইন্ডিয়ার প্রকল্পের অন্তর্ভুক্ত প্রকল্প হল এই অটল টানেল। জানা গিয়েছে এই টানেলটি যদিও ৬ বছরের মধ্যেই সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে এটি শেষ করতে আরও ৪ বছর সময় অতিরিক্ত লেগে যায়। ১০ হাজার ফুট এর থেকেও বেশি লম্বা এই টানেল লেহ এবং মানালির মধ্যেকার দূরত্ব  প্রায় ৪৫ কিলোমিটার হ্রাস করতে সাহায্য করবে। আজ শনিবার হিমাচল প্রদেশে পৃথিবীর বিখ্যাত এবং বৃহত্তম এই টানেলটির উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এই টানেলটি হতে চলেছে বিশ্বের বৃহত্তম হাইওয়ে টানেল। সুরক্ষার জন্য এই টানেলে বিভিন্ন জায়গায় লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও এই টানেলে প্রতি ৫০০ মিটার অন্তর ইমারজেন্সি এক্সিটের ব্যবস্থা রাখা হয়েছে। 
দীর্ঘ ১০ বছর ধরে এই চ্যানেলটি বানানো হয়েছে অনেক প্রতিকূলতার মধ্যে। 

এই চ্যানেলটি ভারতীয় সেনার পক্ষে খুবই সুবিধাজনক পরিস্থিতির সৃষ্টি করবে। তার কারণ বর্তমানে লাদাখে ভারতীয় সেনাকে প্রতি সজাগ এবং অতন্দ্র প্রহরায় নিযুক্ত থাকতে হচ্ছে। এই টানেলটির মাধ্যমে ভারতীয় সেনা পূর্বাপেক্ষা আরো অনুকূল ভাবে সেনার রসদ এবং প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রসহ নানা সামগ্রী অতি দ্রুত নিয়ে যেতে পারবে লাদাখে। 
এই টানেলের ভিতর দিয়ে প্রায় ২৯০০ থেকে ৩০০০ টিচার চাকা গাড়ি অথবা ১৪০০ থেকে ১৫০০ টি ট্রাক একই সাথে যাতায়াত করতে সক্ষম হবে। 
এই টানেলের ভিতর সুরক্ষার জন্য সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা গুলি রাখা হচ্ছে। ‌ এবং দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হচ্ছে এই অটল টানেলের ভিতর। 
আত্মনির্ভর ভারতের এক বিশেষ দৃষ্টান্ত হলো এই অটল টানেল ।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।