বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির সম্মুখীন হতে চলেছে দক্ষিণবঙ্গের কিছু রাজ্য।

3rd October 2020 12:55 pm News
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির সম্মুখীন হতে চলেছে দক্ষিণবঙ্গের কিছু রাজ্য।


উড়িষ্যা উপকূলের নিকটে বঙ্গোপসাগরে উদ্ভব ঘটেছে একটি নিম্নচাপের। এর ফলে উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে হতে চলেছে ভারী বৃষ্টি। ঝাড়খন্ড থেকে শুরু করে ওড়িশা, এবং পশ্চিমবঙ্গের বেশকিছু জেলা মুখোমুখি হবে ভারী বৃষ্টিপাতের। আগামী সোমবার পর্যন্ত নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। আগামী বুধবার থেকে উত্তরবঙ্গের বুকেও শুরু হবে বৃষ্টিপাত। 

এই নিম্নচাপটি অন্ধপ্রদেশের উপকূল এবং ওড়িশা উপকূল বরাবর অবস্থান করছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে এই নিম্নচাপ এর সাথে আবার একটি ঘূর্ণাবর্তের সৃষ্টিও হয়েছে। ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। সেই সাথে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে আদ্রতা জনিত অস্বস্তি ভোগাবে অধিবাসীদের। আগামী বুধবার থেকেই উত্তরবঙ্গ সহ সিকিমের বুকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বিরাজ করছে। 

আজ শহরের বুকে সর্বনিম্ন তাপমাত্রা দেখা গিয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকালে শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, এটা মোটামুটি স্বাভাবিক ভাবেই ধরে নেওয়া যায়। আজ সকাল থেকেই শহরের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, সেই সাথে বজায় রয়েছে আদ্রতা জনিত অস্বস্তি। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা যেমন, ঝাড়গ্রাম সহ পশ্চিম বর্ধমান এবং দুই মেদিনীপুরে। আগামীকাল রবিবার ভারী বৃষ্টির দেখা মিলতে পারে ঝাড়গ্রাম সহ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এবং পশ্চিম মেদিনীপুরে। আগামী সোমবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের বুকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্ষা বিদায় নিতে শুরু করে দিয়েছে ভারতের উত্তর পশ্চিমের রাজ্যগুলি থেকে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।