হাথরাস কান্ডের প্রতিবাদে আজ শহরের রাস্তায় প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

3rd October 2020 1:05 pm Information
হাথরাস কান্ডের প্রতিবাদে আজ শহরের রাস্তায় প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


উত্তরপ্রদেশের হাথরাস গণধর্ষণ কাণ্ড। ‌ এই মুহূর্তে সারা ভারতজুড়ে চর্চার বিষয়। অমানবিক এবং পৈশাচিক এই গণধর্ষণকাণ্ডে উত্তাল সারা ভারত বর্ষ। নারী সুরক্ষার বিষয়টি সম্পূর্ণ প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশে, এই অভিযোগের সরব সারা দেশবাসী। উত্তরপ্রদেশে পরপর ঘটে গিয়েছে বেশ কয়েকটি জঘন্য ঘটনা। হাথরাসের গণধর্ষণের কান্ড, বলরামপুর গণধর্ষণ কান্ড এবং তার আগেও দলিত নিগ্রহ এবং দলিত ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় উত্তাল হয়েছে সারাদেশ। কিন্তু হাথরাসের এই গণধর্ষণ কাণ্ড সারা ভারতবাসীর ধৈর্য্যের বাঁধ ভেঙে দিয়েছে। প্রায় সকলেই বিক্ষোভে গলা মিলিয়েছেন। উত্তরপ্রদেশে চোখে পড়ছে চরম নৈরাজ্য। 
হাথরাসের নিহত নির্যাতিতার বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছেনা সংবাদমাধ্যমের কোন প্রতিনিধিদের। পুলিশ সব সময় ব্যারিকেড করে রেখেছে নির্যাতিতার বাড়ি। 

তবে ইতিমধ্যে সারাদেশব্যাপী প্রতিবাদের আগুনের আঁচ উপলব্ধি করে ব্যবস্থা নিতে শুরু করেছে যোগী সরকার। ইতিমধ্যে উত্তরপ্রদেশের এসপি এবং ডিএসপি সহ সাতজনকে সাসপেন্ড করেছে যোগী প্রশাসন। কিন্তু নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়া ডিএম এর বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি যোগী প্রশাসন। 

সারাদেশ সহ বিরোধী রাজনৈতিক সংগঠন গুলি প্রবল বিক্ষোভে ফেটে পড়েছে। হাথরাসে ঢুকতে দেওয়া হয়নি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। গ্রেপ্তার করা হয়েছে রাহুল-প্রিয়াঙ্কা কে। হাথরাস কান্ডে প্রতিবাদে উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গ। 

হাথরাস কাণ্ডের প্রতিবাদে আজ কলকাতায় বিড়লা প্ল্যানেটরিয়াম থেকে শুরু করে গান্ধী মূর্তি পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এক বিশাল প্রতিবাদ মিছিলের সূচনা হবে। পথে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে চরম নৈরাজ্য, ধর্ষণের ঘটনা এবং দলিতদের অত্যাচারের প্রতিবাদে পশ্চিমবঙ্গের ব্লক অফিস গুলিতে তৃণমূল কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ এবং নানান প্রতিবাদ কর্মসূচি আহ্বান করা হয়েছে। আজ কলকাতায় বিকাল ৪ টে থেকে শুরু হবে তৃণমূলের এই বিশাল প্রতিবাদ মিছিল।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।