আমরা সকলেই জানি জলের অপর নাম জীবন। জল বিনা জীবজগতের অস্তিত্ব অকল্পনীয়। প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষ কে প্রতিদিন অন্ততঃ ৩.৭ লিটার জল পান করা উচিৎ। সেই সাথে প্রতিদিন নির্দিষ্ট সময়ে যদি গরম জল পান করা যায় তাহলে শরীর থেকে দূরে রাখা যাবে বহু সমস্যাকে। এছাড়াও গরম জলে স্নান করলেও উপকার পাওয়া যাবে বিস্তর। তবে সেই গরম জল হতে হবে ঈষদুষ্ণ এবং শরীরের সহ্য ক্ষমতার অনুকূল। তাহলে আসুন একবার দেখে নিন গরম জলের উপকারিতা গুলি সম্পর্কে-
১) এক কাপ ঈষদুষ্ণ গরম জল যদি নাকের কাছে ধরেন এবং তার বাষ্প নিঃশ্বাস সহযোগে গ্রহণ করেন তাহলে সাইনাসের কারণে মাথা যন্ত্রণায় বেশ উপশম পাওয়া যায়। এছাড়াও সর্দিতে গরম জল পান করলে অশেষ উপকার পাওয়া যায়।
২) প্রতিদিন গরম জল পান করলে শরীরের পরিপাকতন্ত্র কার্যকর থাকে। যার ফলে হজমের কোন সমস্যা শরীরের মধ্যে থাকে না। গরম জল শরীরের মধ্যে থেকে ক্ষতিকারক টক্সিনকে বের করে দিতে সাহায্য করে।
৩) অনেক সময় দেখা গেছে গরম জল খাওয়ার ফলে মানুষের অবসাদ এবং উত্তেজনা প্রশমিত হয়েছে। গরম জল পান করার ফলে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি পায়।
৪) যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাঁরা যদি প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে গরম জল খেতে পারেন, তাহলে তাদের শরীরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূরীভূত হতে পারে। খাওয়ার আধ ঘণ্টা পরেই যদি এক গ্লাস গরম জল খান তাহলে পরিপাকতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি পায়। এছাড়াও যারা গ্যাস , অম্বলে ভোগেন, তাঁরাও গরম জল পান করে দেখতে পারেন।
৫) অনেক সময় দেখা গিয়েছে গরম জল পান করলে শরীর থেকে অতিরিক্ত মেদ দূরীভূত হয়।
৬) রোজ সকালে উঠেই যদি এক গ্লাস ঈষদুষ্ণ গরম জল পান করতে পারেন তাহলে শরীর থেকে চর্ম রোগের সমস্যা দূর হয় এবং ত্বক হয় স্বাস্থ্যোজ্জল ।
৭) রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি এক গ্লাস গরম জল পান করা যায় তাহলে অনিদ্রার সমস্যাগুলি দূরীভূত হতে পারে।
৮) যাদের চুলে অত্যন্ত খুশকির সমস্যা রয়েছে তারা প্রতিদিন সকালে এক গ্লাস ঈষদুষ্ণ গরম জল পান করে দেখতে পারেন। এর ফলে চুল হবে চকচকে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে। সেই সাথে চুলের মধ্যে থাকবে না কোন খুশকি।
৯) রোজ সকালে খালি পেটে যদি এক গ্লাস গরম জল খেতে পারেন তাহলে যৌবন দীর্ঘস্থায়ী হতে পারে।
১০) অনেক মহিলারাই ঋতুস্রাবের সময় পেট ব্যাথায় কষ্ট পান। তাঁরা যদি ওই সময়টিতে গরম জল পান করেন তাহলে পেট ব্যাথা অনেকটাই উপশম হয়।