আবার অশান্ত জম্মু-কাশ্মীর। সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলায় শহীদ ২ জ‌ওয়ান। মারাত্মক জখম ৩ জ‌ওয়ান।

5th October 2020 5:02 pm News
আবার অশান্ত জম্মু-কাশ্মীর। সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলায় শহীদ ২ জ‌ওয়ান। মারাত্মক জখম ৩ জ‌ওয়ান।


প্রথম থেকেই জঙ্গি হামলায় বারবার রক্তাক্ত হয়ে আসছে ভূস্বর্গ জম্মু-কাশ্মীর। ‌ জঙ্গিহানার যেন বিরাম নেই এই অঞ্চলগুলিতে। জঙ্গী হামলা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এখানে। কয়েক মাস ধরে ভারতীয় সেনাবাহিনী বারবার দাবি করে আসছে যে, স্বর্গ থেকে ক্রমেই শক্তি হারাচ্ছে জঙ্গিগোষ্ঠী গুলি। কিন্তু এই পরিস্থিতিতে সিআরপিএফের ওপর ভয়াবহ জঙ্গি হামলায় আবার প্রমাণিত হলো জঙ্গিদের উপরে দৃঢ়ভাবে ভাবে এখনো নিয়ন্ত্রণ আনতে পারেনি সেনাবাহিনী। যদিও উপত্যাকায় কড়া এবং নিশ্চিদ্র নিরাপত্তা বলবৎ করে রেখেছে ভারতীয় সেনা। কিন্তু তারপরেও ভয়াবহ জঙ্গী হামলার ঘটনা ঘটলো শ্রীনগরের পাম্পোরে। 
জানা গিয়েছে , বাইপাসের উপরে পেট্রোলিং ডিউটি দিচ্ছিলো সিআরপিএফ জ‌ওয়ানদের কনভয়। তখনই জঙ্গিদের একটি দল হঠাৎ হামলা চালায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে। এই অতর্কিত হামলায় ৫ জন সিআরপিএফ জ‌ওয়ান গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই দুই জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু ঘটে। মৃত্যুর সাথে লড়াই চালাচ্ছেন তিনজন জ‌ওয়ান। অনুমান করা হচ্ছে এই হামলার পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিল জঙ্গিরা। 

এই হামলা সাথে সাথে পাল্টা জবাব দিতে শুরু করেছিলো সিআরপিএফ জওয়ানরা। কিন্তু তখনই রণে ভঙ্গ দেয় জঙ্গীদল টি। ওই জঙ্গিদের খোঁজে সমগ্র এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে সিআরপিএফ জ‌ওয়ানরা। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। 

এমনিতেই জম্মু-কাশ্মীরের ভারত-পাকিস্তান সীমারেখায় বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। জানা গিয়েছে গত আট মাসের মধ্যে পাকিস্তান প্রায় ২৯০০ থেকে ৩০০০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। তবে মুখের উপর জবাব দিয়ে চলেছে ভারতীয় সেনাবাহিনী। ‌ কাশ্মীরের কুপওয়ারা জেলায় ন‌ওগামের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক সেনা মর্টার হামলা চালায়। এই হামলায় শহীদ হয়েছেন ২ জন সেনা জওয়ান। এরই মধ্যে এই জঙ্গি হামলায় আরো সতর্ক হয়ে গিয়েছে সেনাবাহিনী। নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সমগ্র এলাকা।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।