বিজেপি নেতা মনীশ শুক্লা হত্যাকাণ্ডে গ্রেফতার করা হলো ২ জনকে।

6th October 2020 11:17 am News
বিজেপি নেতা মনীশ শুক্লা হত্যাকাণ্ডে গ্রেফতার করা হলো ২ জনকে।


টিটাগরে বিজেপি নেতা মনীশ শুক্লার হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় হয়ে রয়েছে পরিস্থিতি। অর্জুন সিংহের ডানহাত এই বিজেপি নেতার হত্যাকান্ডে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে বিজেপি সমর্থকদের। 

জানা গিয়েছে , রীতিমতো ছক কষেই মনীশ শুক্লাকে হত্যা করেছে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা ওই বিজেপি নেতাকে হত্যার আগে দীর্ঘ কয়েক মাস ধরে তার গতিবিধির ওপর নজর রাখছিল। মনীশ শুক্লার দেহরক্ষী ছুটিতে চলে যাওয়ায় তাঁকে হত্যার সিদ্ধান্ত নেয় দুষ্কৃতীরা। তার পরেই তার উপর হামলা চালানো হয়। জানা গিয়েছে মনীশ শুক্লার হত্যাকাণ্ডে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুই দুষ্কৃতীর নাম গুলাব শেখ এবং খুররাম শেখ। গতকাল রাতে এই দুষ্কৃতীদের  গ্রেফতার করা হয়েছে। রাজু খান নামক আরে কুখ্যাত দুষ্কৃতীর নাম বারবার উঠে আসছে এই ঘটনায়।  জানা গিয়েছে , ওই দুষ্কৃতী রাজু এবং মহম্মদ খুররম নামক আরেক দুষ্কৃতি তার দলবল নিয়ে হত্যাকাণ্ডের কয়েকদিন আগে ওই এলাকায় যাতায়াত করছিলো। 

জানা গিয়েছে এই দুষ্কৃতী খুররম এর সঙ্গে নিহত বিজেপি নেতা মণীশের অনেকদিন ধরেই শত্রুতা চলছে। ওই দুষ্কৃতী খুররমের পিতা মহম্মদ ইসমাইল এর হত্যাকাণ্ডে নাম জড়িয়েছিলো মণীশের। তাই খুররম বদলার জন্যই এই বিজেপি নেতা মনীশ শুক্লাকে হত্যা করেছে কি না, সেই বিষয়ে জোরদার তদন্ত শুরু করেছে সিআইডি। মহম্মদ নাসির সহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছেন তদন্তকারী অফিসাররা। ওই হত্যাকাণ্ডের দুটি মোটরবাইককে দেখা গিয়েছে। তবে পুলিশ জানিয়েছে ওই মোটরবাইক দুটির নম্বর প্লেট নকল। নিহত  মণীশ শুক্লার মাথায়, ঘাড়ে, বুকে এবং গলায় মোট চারটি বুলেট ক্ষত করেছে। অনেক কাছ থেকে গুলি করার ফলে বেশ কয়েকটি বুলেট তাঁর শরীর ভেদ করে বেরিয়ে গিয়েছে। অত্যাধুনিক ৯ এমএম কার্বাইন ব্যবহার করা হয়েছে এই হত্যাকান্ডে। এমনটাই অনুমান পুলিশের। 

ঠিক কী উদ্দেশ্যে এই হত্যাকান্ড সে সম্পর্কে যথার্থ ধারণা পেতে জোরদার তদন্ত চালাচ্ছে সিআইডির টিম।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।