বাহুবলী খ্যাত বিখ্যাত বলিউড নায়িকা তামান্না করোনার গ্রাসে পড়লেন

6th October 2020 12:45 pm News
বাহুবলী খ্যাত বিখ্যাত বলিউড নায়িকা তামান্না করোনার গ্রাসে পড়লেন


পৃথিবীর বুকে আতঙ্কের এক ভয়াবহ আবহের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিয়েছে এই মহামারী। ‌ প্রতিদিন এই মহামারীর শিকার হচ্ছেন অগুনতি মানুষজন। মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৭ লক্ষ ১ হাজার ৬৬৪ জন। এই মহামারীর শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, ১০ লক্ষ ৪৫ হাজার ৯৫৩ জন। সুস্থ্য হয়ে উঠেছেন ২ কোটি ৬৮ লক্ষ ৭০ হাজার ৫৩৩ জন। ভারতেও করোনা আক্রান্তের দৈনিক পরিসংখ্যান বেশ কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। ভারতে মোট করোনার গ্রাসে পড়েছেন ৬৬ লক্ষ ৮৫ হাজার ৮ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩ হাজার ৬০০ জনের। সুস্থ্য হয়েছেন ৫৬ লক্ষ ৬২ হাজার ৪৯০ জন। আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান রয়েছে ভারতের।

সাধারণ মানুষ থেকে শুরু করে বহু নেতা মন্ত্রী এবং সেলিব্রিটিরাও করোনাভাইরাস এর কবলে পড়েছেন। এবার করোনা আক্রান্ত হলেন বিখ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া। ‌ শুটিং চলাকালীন তিনি হঠাৎ অসুস্থতা বোধ করেন। সাথে সাথে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ‌ সেখানে তার কোভিড পরীক্ষা হলে রিপোর্ট আসে যে তিনি করোনার গ্রাসে পড়েছেন। তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‌

এর আগে তাঁর বাবা-মায়ের করোনা আক্রান্ত হওয়ার মৃদু লক্ষণ দেখা গিয়েছিলো। কিন্তু তাদের রিপোর্ট নেগেটিভ আসে। তারপরেই একটি ওয়েব সিরিজ এর শুটিং শুরু করেছিলেন তামান্না। ‌ হায়দ্রাবাদে শুটিং চলাকালীন তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। তার পরেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। 

এই অভিনেত্রী বাহুবলী সিনেমায় অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছেন। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে বহু বিখ্যাত হিন্দি , তামিল,  তেলেগু সিনেমা। তাঁর ভক্তরা তাঁর দ্রুত সুস্থতার কামনা করেছেন। তবে তামান্নার চিকিৎসার বিষয়ে সমস্ত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।