রাজ্যে গত আগস্টে ২০০ টির ও বেশি ধর্ষণ বাংলায়। তথ্য প্রকাশ করলেন রাজ্যপাল। অস্বীকার করল রাজ্য।

7th October 2020 1:27 pm News
রাজ্যে গত আগস্টে ২০০  টির ও বেশি ধর্ষণ বাংলায়। তথ্য প্রকাশ করলেন রাজ্যপাল। অস্বীকার করল রাজ্য।


সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরাস গণধর্ষণ কাণ্ড ঘিরে সারা ভারত উত্তাল হয়ে রয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী নেতা, মন্ত্রী, বুদ্ধিজীবী সকলেই উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। উত্তরপ্রদেশের এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজ্য তৃণমূল নেতৃত্ব প্রতিবাদ মিছিল করেছে। তীব্র প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌
এবার আবার নারী নির্যাতনের বিষয়টি নিয়ে চাপানউতোর শুরু হল রাজ্য এবং রাজ্যপালের মধ্যে। সম্প্রতি রাজ্যপাল একটি পরিসংখ্যান প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েছেন প্রশাসনের কাছ থেকেই তিনি এই পরিসংখ্যান পেয়েছেন। গতকাল মঙ্গলবার রাজ্যপাল টুইটারে লিখেছেন, "রাজ্যে গত আগস্টেই অপহরণ হয়েছে ৬৩৯ টি , এবং ধর্ষণ ঘটেছে ২২৩ টি। রাজ্যে বৃদ্ধি পেয়েছে নারী নির্যাতনের ঘটনা। তাই রাজ্যের কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ প্রশাসনকে অবিলম্বে আইন-শৃঙ্খলার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করতে হবে না হলে আগুন ছড়িয়ে পড়বে সর্বত্র।"

এই পরিসংখ্যানটি সম্পূর্ণ অস্বীকার করে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর পাল্টা টুইটারে পোস্ট দেয় যে, "রাজ্যপাল যে পরিসংখ্যান পেশ করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল তথ্য ভরা। ধর্ষণ এবং অপহরণ সংক্রান্ত এই পরিসংখ্যান সঠিক তথ্যের ভিত্তিতে দেওয়া হয়নি।"

এর উত্তরে রাজ্যপাল জগদীপ ধনখড় আবার পাল্টা টুইট করেন যে, "স্বরাষ্ট্রমন্ত্রকের এই তথ্যে আমি অবাক হয়েছি। অবিলম্বে ক্ষমা চেয়ে এর সংশোধন করা দরকার। রাজ্যের বিভিন্ন ডিভিশন থেকে আমাকে এই তথ্য পাঠানো হয়েছে।" 

এরপর তিনি আবার একটি টুইট করেন যেখানে তিনি দেখেন, "রাজ্যের সংবিধানকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই সমস্ত কাজ বরদাস্ত হবে না। আশা করছি খুব শীঘ্রই সত্য উদঘাটিত হবে সকলের সামনে।"

এখনো পর্যন্ত রাজ্যপালের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।