সামনে বহু প্রতীক্ষিত দুর্গাপূজা। তবে প্রতিবারের মত সেই চেনা পরিচিত দুর্গাপূজার চিত্রটা অনেকটাই মলিন। তার কারণ সারা দেশজুড়ে এখন করোনাভাইরাস এর ভয়াবহ আবহ বিরাজ করছে। তার মধ্যেই আবার পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় তার জন্য প্রতিটি মানুষ আশায় বুক বাঁধছে। তাই আগামী দুর্গাপূজায় সেই আনন্দ যাতে আবার ফিরে আসে তার জন্য প্রতিটি মানুষেরই মনে আশার সঞ্চার ঘটেছে।
দুর্গাপূজায় প্রত্যেকেই চান কিছু না কিছু নতুন জিনিস যেন তার ঘরে আসে। বিশেষ করে তরুণ প্রজন্ম দুর্গা পুজোর আগে মোটরবাইক কেনার জন্য উৎসাহী হয়ে থাকে। যারা মোটর বাইক কিনতে ইচ্ছুক তাদের জন্য দেশের এক জনপ্রিয় ব্যাংক আকর্ষণীয় হারে ঋণ প্রদান করছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক নিয়ে এসেছে দারুন এক অফার। এই অফারে মোটরবাইক, অথবা অটো, অথবা গৃহঋণের ক্ষেত্রে আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে। পার্সোনাল লোনেও মিলছে দারুন ছাড়।
অটোর জন্য লোনের ক্ষেত্রে ইএমআই এর উপর দারুণ ছাড় দিচ্ছে এই ব্যাংক। ৮৪ মাসের মেয়াদ বিশিষ্ট লোন এর ক্ষেত্রে প্রতি ১ লক্ষ টাকায় এমআই পড়বে ১৫৫৪ টাকা থেকে শুরু। এছাড়াও যারা মহিলা গ্রাহক তারা প্রসেসিং ফি এর উপরে ছাড় পাবেন প্রায় ১৯৯৯ টাকা মতো। হোম লোন এর ক্ষেত্রেও দারুন ছাড় এনেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। হোম লোন এর ক্ষেত্রে প্রসেসিং ফি ধার্য করা হয়েছে ৩০০০ টাকা। সুদের হার ধার্য করা হয়েছে ৬.৯০% থেকে।
মোটরবাইকের লোনে ইএমআই হিসাবে ধার্য করা হয়েছে হাজার প্রতি মাত্র ৩৬ টাকা করে। ৩৬ মাস মেয়াদ বিশিষ্ট দুই চাকার লোনে প্রসেসিং ফি তে ছাড় দিচ্ছে ৯৯৯ টাকা।
আইসিআইসিআই ব্যাঙ্ক পার্সোনাল লোন এর ক্ষেত্রেও দারুন অফার প্রদান করছে তার গ্রাহকদের কাছে। জানা গিয়েছে পার্সোনাল লোন পাওয়া যাবে ১০.৫০% সুদের হারে। এর জন্য প্রসেসিং ফি ধার্য করা হয়েছে ৩৯৯৯ টাকা।