ঘুমোতে যাওয়ার আগে মোবাইল নিয়ে নাড়াচাড়া চরম বিপদ ডেকে আনতে পারে আপনার শরীরের।

7th October 2020 5:37 pm Information
ঘুমোতে যাওয়ার আগে মোবাইল নিয়ে নাড়াচাড়া চরম বিপদ ডেকে আনতে পারে আপনার শরীরের।


বর্তমানে সমাজে প্রযুক্তির ছড়াছড়ি। ‌ এই প্রযুক্তির অন্যতম এক ফসল হলো মোবাইল ফোন। বর্তমানে জীবনের প্রতিটি মুহূর্তে এই মোবাইল ফোন মানুষের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। মোবাইলে ফটো তোলা থেকে শুরু করে মোবাইলে ইন্টারনেটের বহুল ব্যবহার মানুষকে আরো বেশি করে মোবাইল নির্ভর করে তুলছে। অনেকেই ঘুমাতে যাওয়ার আগে কয়েক ঘন্টা মোবাইল নিয়ে সিনেমা দেখেন অথবা গান শোনেন, ইন্টারনেট সার্চ করেন, গেম খেলেন, কথা বলেন। কিন্তু জানেন কি, ঘুমাতে যাওয়ার আগে মোবাইলের এই ব্যাপক ব্যবহার আপনার শরীরের চরম ক্ষতি সাধন করছে? নিজের অজান্তেই আপনি আপনার শরীরকে ঠেলে দিচ্ছেন বিপদের মুখে। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, মোবাইল থেকে বের হয় ক্ষতিকারক রেডিয়েশন। সেই সাথে মোবাইলের ইলেক্ট্রো ম্যাগনেটিক ফিল্ড বিস্তৃত থাকে আপনার ঘর জুড়ে এবং একটি মোবাইলের টাওয়ার থেকে ইলেক্ট্রো ম্যাগনেটিক ফিল্ড বিস্তৃত থাকে বহু এলাকা জুড়ে। ইলেক্ট্রো ম্যাগনেটিক ফিল্ডের রেডিয়েশন বর্তমানে মানুষের ব্রেইন টিউমার এর অন্যতম কারণস্বরূপ দেখা দিচ্ছে। 
অন্ধকার ঘরে অনেকক্ষণ সময় ধরে মোবাইল ব্যবহার করলে, সরাসরি মাথার উপরে ক্ষতিকারক প্রভাব পড়তে থাকে। অনেক সময় দেখা যায় অত্যাধিক মোবাইল ব্যবহারের ফলে, মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রনা এইসব উপসর্গ দেখা দেয়। 

মোবাইলের রেডিয়েশন বাচ্চাদের মস্তিষ্কের বিস্তর বিস্তর ক্ষতি সাধন করে। কারণ বাচ্চাদের মস্তিষ্কের কোষ তখনও পুরোপুরি সুগঠিত হয় না। তাই অত্যাধিক রেডিয়েশন বাচ্চাদের মস্তিষ্কের প্রবল ক্ষতি তো করেই, সেই সাথে স্মৃতিশক্তি নষ্ট, পড়াশোনায় অমনোযোগী করে তোলে বাচ্চাদের। অনেক বিজ্ঞানীরা বলেছেন মোবাইলের এই দীর্ঘক্ষন সময়ের ব্যবহার অনেকেরই ব্রেইন টিউমার এর অন্যতম কারণ হিসেবে দাঁড়াতে পারে। 

বিশেষ করে অন্ধকার ঘরে একটানা মোবাইলের ব্যবহার ঘুমের সমস্যা ডেকে আনতে পারে। একটি নির্দিষ্ট বয়সে হয়তো এই সমস্যা দেখা দেবে না, কিন্তু বয়স যত বাড়তে থাকবে বিশেষ করে ৪০ বছরের পর ব্যাপকভাবে শারীরিক সমস্যায় ভুগতে পারে অত্যাধিক মোবাইল ব্যবহারকারীরা। 
অন্ধকার ঘরে মোবাইলের ব্যবহার সবথেকে বেশি ক্ষতি সাধন করে চোখের। যার ফলে দৃষ্টিশক্তি কমে যেতে পারে মানুষের। তাই শুতে যাবার সময় আর মোবাইল ব্যবহার না করাই শ্রেয়। ‌

মোবাইলে রেডিয়েশন সরাসরি মস্তিষ্কের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে। তাই চেষ্টা করবেন ঘুমানোর সময় মাথার পাশে মোবাইল না রাখার। ‌ বরং শোওয়ার ঘর থেকে অন্য কোন ঘরে মোবাইল রেখে দিন। ঘুম ভালো হতে চাইলে, এবং আপনার শরীরকে আরো সুস্থ রাখতে চাইলে, রাতে ঘুমানোর সময় মোবাইল শরীর থেকে দূরে রাখাই অত্যধিক শ্রেয়। 

বিশেষ করে যদি অ্যালার্ম দেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে ফোনে এয়ারপ্লেন মোড অন করে রেখে অ্যালার্ম দিতে পারেন। 

এই মোবাইল এর ব্যাপক ব্যবহার ক্ষুদ্র প্রজাতির পাখি দের উপর অভিশাপ স্বরূপ বর্ষিত হচ্ছে। টুনটুনি থেকে শুরু করে চড়াই প্রভৃতি ছোট প্রজাতির পাখি বিলুপ্ত হওয়ার পথে।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।