অক্টোবর থেকে জারি হচ্ছে এই নতুন আইন। গাড়ি চালাতে চালাতে মোবাইল ব্যবহার করলেই বড়োসড়ো শাস্তির মুখে পড়তে পারেন চালকরা।

7th October 2020 6:00 pm News
অক্টোবর থেকে জারি হচ্ছে এই নতুন আইন। গাড়ি চালাতে চালাতে মোবাইল ব্যবহার করলেই বড়োসড়ো শাস্তির মুখে পড়তে পারেন চালকরা।


বর্তমানে প্রতিটি মানুষ মোবাইলের দিকে অতিরিক্ত মাত্রায় ঝুঁকে পড়েছেন। ‌ অনেক সময় রাস্তাঘাটে ব্যস্ততার মাঝেও মানুষের মোবাইলে নিমগ্ন থাকা ডেকে আনছে অপ্রত্যাশিত দুর্ঘটনা গুলি। অনেক সময় শোনা যায় মোবাইলের গান শুনতে শুনতে অথবা কথা বলতে বলতে লাইন পেরোতে গিয়ে বেশ কয়েকজন ট্রেনের ধাক্কায় জীবন খুইয়েছেন। আবার অনেকে মোবাইলে কথা বলতে বলতে চারচাকা অথবা দুই চাকা গাড়ি চালানোর সময় বেঘোরে প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায়। তাই এবার মোবাইল কানে দুর্ঘটনা রুখতে এক কঠিন পদক্ষেপ নিলো কেন্দ্রীয় সরকার। ‌

কেন্দ্রীয় সরকারের নতুন আইন অনুযায়ী, কেউ যদি মোটরবাইক চালানোর সময় অথবা চারচাকা গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলে অথবা মোবাইল হাতে নিয়ে অন্য কোন কাজে নিমগ্ন থাকে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে, সেই সাথে তাকে এক বছরের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা করা হবে। অক্টোবর থেকেই এই নিয়ম লাগু হচ্ছে সারা দেশজুড়ে। তবে অনেকেই রাস্তায় গুগল ম্যাপের সাহায্য নেয়। গুগল ম্যাপের সাহায্য নিলে মোবাইলটি মোটরবাইকের অথবা চারচাকা গাড়ির নির্দিষ্ট জায়গায় আটকে গুগল ম্যাপ দেখা যেতে পারে। এছাড়া গাড়ি চালাতে চালাতে  মোবাইল হাতে নিয়ে মোবাইলে কথা বলা, গান শোনা, ছবি তোলা, ইত্যাদি করলে কড়া শাস্তির মুখোমুখি হতে পারে চালকরা। 

অনেক সময় দেখা যায় বারবার মানুষকে সচেতন করেও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয় না। যার ফলে লাগাম টানা যায় না মোবাইল জনিত কারণে পথ দুর্ঘটনা গুলিতে। ‌ যার দরুন এবার কঠিন হাল ধরেছে কেন্দ্রীয় সরকার। ‌
প্রতিটি মানুষকে খুবই সচেতন ভাবে গাড়ি চালাতে হবে। ‌ মনে রাখতে হবে রাস্তায় একটু ভুল হলে জীবন সংশয় হওয়ার আশঙ্কাই সর্বাধিক। ‌





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।