জারি হল আবহাওয়া দপ্তরের সর্তকতা। সাতটি জেলায় ঘটতে চলেছে ব্যাপক বৃষ্টিপাত।

9th October 2020 11:38 am News
জারি হল আবহাওয়া দপ্তরের সর্তকতা। সাতটি জেলায় ঘটতে চলেছে ব্যাপক বৃষ্টিপাত।


বর্ষা বিদায়ের কোন নাম‌ই নিচ্ছে না বাংলার বুক থেকে। ‌ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাই অবিশ্রান্ত বৃষ্টি ধারার মুখোমুখি হয়ে চলেছে। ‌ এবারে এমনিতেই ব্যাপক বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গে এবং দক্ষিণ বঙ্গের বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। 
আগামী দূর্গা পুজোর আগেই বেশ বড়সড়ো নিম্নচাপের আগমন ঘটতে পারে বলে সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 
আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ উড়িষ্যা উপকূলে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্ত টি র প্রভাবে ব্যাপক পরিমাণে জলীয় বাষ্পের আগমন ঘটছে। ‌ যার ফলে এই ঘূর্ণাবর্তের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হতে চলেছে ছত্রিশগড়, উড়িষ্যা এবং বিহারে। এছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। আজকে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে। জলীয় বাষ্পের আধিক্য থাকায় আদ্রতা জনিত অস্বস্তি প্রায় সকল কেই ভোগাবে। আজ বঙ্গোপসাগর এবং আন্দামানে নিম্নচাপের প্রভাবে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। 

ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় যেমন, হাওড়া, হুগলি, কলকাতা, দুই মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলায়। 

আন্দামান এবং নিকোবর এর কাছাকাছি সমুদ্র উপকূল এলাকায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও বিহারে বেশ কিছুক্ষণ ভারী বৃষ্টির দেখা মিলতে পারে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।