অন্য ধর্মের মেয়ের সাথে প্রেমের করুন পরিনতি। প্রেমিকার বাড়ির লোকজন হত্যা করল ১৯ বছরের তরুণ কে।

10th October 2020 11:47 am News
অন্য ধর্মের মেয়ের সাথে প্রেমের করুন পরিনতি। প্রেমিকার বাড়ির লোকজন হত্যা করল ১৯ বছরের তরুণ কে।


সারা ভারতজুড়ে সন্ত্রাসের কালো রাজত্ব চালাচ্ছে করোনা। প্রতিনিয়ত মানুষকে মৃত্যুভয় কে সঙ্গী করে দিন গুজরান করতে হচ্ছে। কিন্তু এই ভয়াবহ আবহের মধ্যেও অপরাধমূলক কাজকর্ম নিরন্তর ঘটেই চলেছে। এখনও বেশ কিছু বিষয় আছে যা সম্পর্কে মানুষের সংকীর্ণ মানসিকতা এবং নীচু দৃষ্টিভঙ্গি কিছুতেই পাল্টাচ্ছে না। অনেক সময় দেখা যায় সমাজে অনার কিলিং এর মত জঘন্য ঘটনাগুলি ঘটে থাকে। ঠিক কিছুটা এমনই ঘটনা ঘটলো দিল্লির বুকে। ‌ দিল্লির আদর্শ নগর এলাকায় অন্য সম্প্রদায়ের মেয়েকে ভালোবাসার অপরাধে এক হিন্দু তরুণকে হত্যা করল প্রেমিকার বাড়ির লোকজন। বিশেষ সম্প্রদায়ভুক্ত ওই তরুণীর বাড়ির লোকজন কিছুতেই ওই হিন্দু যুবকের সাথে ওই মেয়েটির মেলামেশা মেনে নেয়নি। 
জানা গিয়েছে ওই তরুণ এর নাম হলো রাহুল রাজপুত। তার বয়স হলেও ১৯ বছর। গত ৭ ই অক্টোবর ওই  যুবকের আহত অবস্থায় মৃত্যু হয়। ময়নাতদন্ত রিপোর্ট থেকে সূত্র মেলে যে তার স্প্লীন মারাত্মকভাবে জখম হয়েছিল। ওই তরুণ মূলচন্দ কলোনির বাসিন্দা। বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো ওই তরুণ। এবং সে টিউশনিও পড়াতো। ওই তরুণের পরিবার জানিয়েছে জাহাঙ্গীরপুরির বাসিন্দা ওই তরুণীর সঙ্গে রাহুলের ঘনিষ্ঠতা কিছুতেই মেনে নেয়নি ওই মেয়েটির পরিবার। মেয়েটির পরিবারের লোকজন একদিন সন্ধ্যায় রাহুল কে ডেকে নিয়ে যায় টিউশনি পড়ানোর অছিলায়। বাড়ি কিছু দূর নিয়ে গিয়ে তাকে যথেষ্ট মারধর করে ওই তরুণীর বাড়ির লোকজন। তারপরেই স্প্লীনে গুরুতর আঘাত পায় ওই তরুণ। অবশেষে হসপিটালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। 

ওই তরুণ রাহুল রাজপুত এর মৃত্যুতে পুলিশ গ্রেপ্তার করেছে প্রেমিকার বাড়ির তিনজন নাবালক সহ মোট ৫ অপরাধী কে। অভিযুক্ত দুইজন সাবালক অপরাধীর নাম হল মহম্মদ রাজ হোসেন এবং মনবার হোসেন।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।