অবস্থার অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মূত্রনালীতে সংক্রমণ ছড়িয়ে পড়ল।

12th October 2020 12:38 pm News
অবস্থার অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মূত্রনালীতে সংক্রমণ ছড়িয়ে পড়ল।


সারা পৃথিবীর বুকে আতঙ্কের এক ভয়াবহ আবহের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিয়েছে এই মহামারী। ‌ প্রতিদিন এই মহামারীর শিকার হচ্ছেন অগুনতি মানুষজন। মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বহু নেতা মন্ত্রী এবং সেলিব্রিটিরাও করোনাভাইরাস এর কবলে পড়েছেন।

টলিউড অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গত সপ্তাহে সোমবার দিন করোনা আক্রান্ত হয়ে বেলভিউ হসপিটালে ভর্তি হয়েছিলেন। গত সপ্তাহের শেষ প্রান্তে জ্বর এসেছিলো তাঁর। সোমবারই করোনা রিপোর্ট তাঁর পজিটিভ  আসে। 
 জানা গিয়েছে গত শুক্রবার শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয়েছিলো এই বর্ষীয়ান খ্যাতনামা অভিনেতার। জানা গিয়েছে আইটিইউ তে রয়েছেন তিনি। তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিলো। আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিলো রক্তে অক্সিজেনের মাত্রা।

গতকাল রবিবার রাতে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অবস্থার অবনতি হয়েছে খ্যাতনামা এই অভিনেতার। জানা গিয়েছে তার মূত্রনালীর সংক্রমণ ছড়িয়েছে, হার্ট এবং কিডনিতে বেশকিছু সমস্যার উদ্রেক ঘটেছে। ১৬ জন সদস্যবিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করে তাঁর চিকিৎসা করা হচ্ছে। ‌এখন‌ও পর্যন্ত ৮৫ বছরের এই প্রবীণ অভিনেতাকে সুস্থ্য করার জন্য রূদ্ধশ্বাস লড়াই চালাচ্ছেন ডাক্তাররা। রবিবার পর্যন্ত তাঁকে মোট তিন ইউনিট প্লাজমা দেওয়া হয়েছে। তাঁকে আইটিইউ তে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। যেহেতু ব্লাড প্রেসার থেকে শুরু করে সিওপিডির মতো শারীরিক সমস্যা গুলো রয়েছে তাঁর, তাই তাঁকে নিয়ে যথেষ্ট চিন্তিত ভক্তরা। সকলেই এই জনপ্রিয় অভিনেতার সুস্থতা কামনা করেছেন।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।