কুপ্রস্তাবে না ! ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূকে কোপালো যুবক।

13th October 2020 4:32 pm Information
কুপ্রস্তাবে না ! ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূকে কোপালো যুবক।


সমাজ হয়তো উন্নতির দিকে ধাবিত  হচ্ছে ঠিকই। কিন্তু বর্তমানে সমাজে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যাতে মনুষ্যত্ব অন্ধকারে মুখ থুবড়ে পড়ে রয়েছে। বিশেষ করে সমাজে পরপর ঘটে চলা নারী নির্যাতনের ঘটনা সমাজকে এক বিরাট প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ‌ হাথরাস থেকে শুরু করে বলরামপুর সহ ভারতের বিভিন্ন জায়গায় ক্রমাগত ঘটে চলা নারী নির্যাতনের ঘটনা বর্তমান সমাজে নারী সুরক্ষায় বিষয়টির উপর এক বিরাট প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। ‌

আরেকটি পৈশাচিক কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে সারা দেশ জুড়ে। ‌ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায় । 

জানা গিয়েছে বারুইপুরের রামনগরের বাসিন্দা দেবু এলাকার এক গৃহবধূকে বারবার কুপ্রস্তাব দিত। এবং ওই গৃহবধূকে দেবু তার সাথে পালিয়ে যাওয়ার‌ও প্রস্তাব দিয়েছিল। কিন্তু এই প্রস্তাবে কর্ণপাত করেনি এই গৃহবধূ। তাই রেগে গিয়ে ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপালো ওই গুণধর যুবক। জানা গেছে গতকাল সোমবার রাত এগারোটার সময় ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠেছিলেন। তখনই হঠাৎ ওই গৃহবধূর ওপর ধারালো অস্ত্র নিয়ে ব্যাপক হামলা করে অভিযুক্ত দেবো। ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ মারতে থাকে ওই গৃহবধূকে। গৃহবধূর আত্মচিৎকারে ছুটে আসে তাঁর ভাই। তার ভাই মিন্টুর মাথায় ইট দিয়ে আঘাত করে অভিযুক্ত দেবু। গৃহবধূর এবং মিন্টুর চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। ‌ তখনই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত দেবু। সাথে সাথে ওই গৃহবধূ এবং তার ভাই মিন্টুকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর ওই গৃহবধূর আঘাত অত্যন্ত সংকটজনক হওয়ায় তাকে রেফার করা হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে। 

অভিযুক্ত দেবু এখনো ফেরার। এলাকাবাসী অভিযুক্ত দেবুর কঠিন শাস্তির দাবিতে বিক্ষোভ দেখিয়েছে। পুলিশ হন্যে হয়ে খুঁজে চলেছে দেবুকে।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।