আজ গ্লোবাল হ্যান্ড‌ওয়াশিং ডে। হাতেই বেশি বাসা বাঁধছে জীবাণু।

15th October 2020 5:02 pm News
আজ গ্লোবাল হ্যান্ড‌ওয়াশিং ডে। হাতেই বেশি বাসা বাঁধছে জীবাণু।


সারা পৃথিবীতে আজ পালিত হচ্ছে গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে। এমনিতেই বর্তমানে করোনা পরিস্থিতির কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সকলকেই শারীরিক বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিয়ে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবথেকে বেশি যে পরামর্শটি দিয়েছে তা হল ঘনঘন ভালোভাবে হাত ধুতে হবে। 

আজ গ্লোবাল হ্যান্ড‌ওয়াশিং ডে 'তে ভারতের স্বাস্থ্যমন্ত্রক থেকে ভারতীয় জনসাধারণের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা শেয়ার করা হয়েছে। সেখানে ঘন ঘন হাত ধোয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। 

ভালোভাবে হাত না ধুলে করোনা সংক্রমণ সহ অন্যান্য সংক্রমণের হার যথেষ্ট পরিমাণে বেড়ে যেতে পারে। মানুষের ত্বকে করোনা ভাইরাস ১৪ দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবং ৪ দিন পর্যন্ত স্থায়ী হয় ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।  ৮ ঘন্টা স্থায়ী হতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 

 এছাড়াও জানা গিয়েছে স্টেইনলেস স্টিল এবং টাকার নোটে প্রায় ২৭ থেকে ২৮ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে করোনার জীবাণু। তাই আজ গ্লোবাল হ্যান্ড‌ওয়াশিং ডে 'তে সকলকেই প্রতিজ্ঞা করা দরকার যে ভালোভাবে স্যানিটাইজার ও হ্যান্ড‌ওয়াশ দিয়ে হাত ধুতে হবে। তবেই এই ভয়াবহ ভাইরাসকে মুছে ফেলতে পারবো আমরা।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।