দেখুন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। এবার স্বামীর পৈতৃক সম্পত্তিতে অধিকার দাবী করতে পারবেন পুত্রবধূ।

16th October 2020 11:38 am News
দেখুন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। এবার স্বামীর পৈতৃক সম্পত্তিতে অধিকার দাবী করতে পারবেন পুত্রবধূ।


এক যুগান্তকারী রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। মহামান্য সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার রায় দিয়েছে যে এবার থেকে স্বামীর পৈতৃক সম্পত্তিতে অধিকার থাকবে পুত্রবধূর। 

গার্হস্থ্য হিংসা আইনের অন্তর্গত এই যুগান্তকারী রায় ঘোষণা করেছে  মহামান্য সুপ্রিম কোর্ট। ২০০৬ সালে এই বিষয়ক মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। এস আর বাত্রা এবং অন্যান্যদের বিপক্ষে তরুণ বাত্রার মধ্যে এই মামলা দায়ের হয়েছিল। এই মামলার শুনানি হয়েছে গতকাল বৃহস্পতিবার। সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ গঠিত হয়েছিলো এই মামলার শুনানির জন্য। 

সেখানে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেছে যে এবার থেকে শুধুমাত্র স্বামীর আলাদা সম্পত্তির উপর স্ত্রীর অধিকার থাকবে এমনটাই নয়, বরং স্বামীর বাবা মায়ের সম্পত্তির উপরেও অধিকার থাকবে তাদের পুত্রবধূর। অর্থাৎ এবার থেকে স্বামীর পৈতৃক সম্পত্তির সমান দাবিদার হলেন তাঁর স্ত্রী। 

অনেক সময় দেখা যায় বিবাহ বিচ্ছেদের পর অত্যন্ত অসহায় অবস্থার মধ্যে পড়েন মহিলারা। এবং স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় তাদের। তাই এবার মহিলাদের সুরক্ষার জন্য এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিতকরণ এর লক্ষ্যে এই যুগান্তকারী রায় ঘোষণা করেছে মহামান্য সুপ্রিম কোর্ট।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।