শরীরের পক্ষে দারুণ উপকারী গ্রিন টি, দেখে নিন, কিভাবে পান করবেন এই গ্রিন টি?

17th October 2020 2:06 pm Information
শরীরের পক্ষে দারুণ উপকারী গ্রিন টি, দেখে নিন, কিভাবে পান করবেন এই গ্রিন টি?


বর্তমানে বহু মানুষ গ্রিন টীর প্রতি আসক্ত হচ্ছেন। এই গ্রিন টি শরীরে অনেক উপকার সাধন করে থাকে। তবে এই গ্রিন টি পান করার সঠিক নিয়ম টি না জানলে এটি শরীরের পক্ষে অনেক সময় ক্ষতিকারক বলে বিবেচিত হতে পারে। যেমন অতিরিক্ত গ্রিন টি পান করলে বা খালি পেটে গ্রিন টি পান করলে শরীরে বেশ কিছু সমস্যার উদ্রেক হয়। 

গ্রিন টি শরীরে ফ্যাট দূর করতে প্রভূত সাহায্য করে। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি মানবদেহের রোগ প্রতিরোধক হিসেবে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। ‌ শরীরের ত্বক এবং অন্যান্য অংশে অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয় এই গ্রিন টি। 
 একবার দেখে নিন কিভাবে বানাবেন এই গ্রিন টি- 

প্রথমে জল গরম করে ফুটিয়ে নিন, তারপর সেই জল সামান্য ঠান্ডা হলে তাতে দিন এক চা-চামচ গ্রিন টি। তারপর সেটি তিন মিনিট থেকে চার মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিন। তারপর ওই সামান্য গরম জলে গ্রিন টি পুরোপুরি সিক্ত হয়ে জলটি সবুজ আকারের হয়ে গেলে, তা নামিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে পরিবেশন করুন। কেউ কেউ চাইলে গ্রিন টি'তে একটু আদা এবং লেবুর রস মিশিয়ে নিতে পারেন। 

একবার দেখে নিন সঠিক গ্রিন টি বেছে নেওয়ার নিয়ম- 

গ্রিনটি সব সময় কাচের নির্মিত বদ্ধ পাত্রে রাখা উচিত। 

তাজা এবং পরিষ্কার  গ্রিন টি হয় হালকা সবুজ রঙের, গ্রিন টি কেনার সময় এই বিষয়টি খেয়াল রাখবেন। 

গ্রিন টি সাধারণত প্যাকেজিং করার পর ৫ থেকে ৬ মাসের মধ্যে কেনা উচিত। 

অনেকেই গ্রিন টিতে অন্য চা মিশিয়ে খান, কিন্তু এটি একদমই উপকারী বলে বিবেচিত হয় না। উপকার পেতে হলে শুধুমাত্র গ্রিন টি পান করুন। 

দুধের সাথে গ্রিন টি মিশিয়ে খাওয়া একদমই উচিত নয়। গ্রিন টির স্বাদ সম্পূর্ণ আলাদা। 

গ্রিন টি কেনার সময় দেখবেন তার পাতার আকার যেন বেশ বড় ধরনের থাকে। 

ব্যায়াম করার আগে বা যেকোনো ধরনের শরীরচর্চার আগে অথবা পরে গ্রিন টি খেলে যথেষ্ট উপকার পেতে পারেন। ‌





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।