চিৎপুরে অভিজাত আবাসনে মদের আসরে রক্তাক্ত যৌনকর্মী। ফ্যাট থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু দুষ্কৃতীর।

19th October 2020 1:38 pm News
চিৎপুরে অভিজাত আবাসনে মদের আসরে রক্তাক্ত যৌনকর্মী। ফ্যাট থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু দুষ্কৃতীর।


বর্তমানে সারা ভারত জুড়ে সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে করোনা ভাইরাস। এখনো পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছেন এই ভাইরাসের কবলে পড়ে। কিন্তু এরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অপরাধ জগতের অপরাধ প্রবণতা কমেনি একটুও। বরং দিনের পর দিন বাংলার বুকে বেড়ে চলেছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। ঠিক এ রকমই একটি ঘটনা ঘটেছে চিৎপুরে এক অভিজাত ও আবাসনে। 

চিৎপুরের অভিজাত  আবাসন টিতে মদের আসর বসেছিল। সেখানে দুষ্কৃতীরা একে অপরের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। পুলিশ পৌঁছে যায় সেখানে, পুলিশ দেখে ফ্ল্যাট থেকে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। তখন সেখানে ফ্ল্যাট থেকে ঝাঁপ দেয় কুখ্যাত দুষ্কৃতী আব্দুল হোসেন। সে হুগলি দাপুটে দুষ্কৃতী হিসেবে কুখ্যাত। এই দুষ্কৃতী আব্দুল এর বিরুদ্ধে এলাকায় তোলাবাজি, খুন, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। 

এই ঘটনাটি ঘটেছে চিৎপুরের 
পাইকপাড়া এলাকায়। কুখ্যাত দুষ্কৃতী আব্দুল ওরফে সেন্টিয়া'কে বেশ কয়েকদিন ধরে খুঁজছিল পুলিশ। 
যে আবাসনে এই ঘটনাটি ঘটেছে, সেই আবাসনেই রয়েছে এলাকার নামকরা রাজনৈতিক নেতার ফ্ল্যাট। 

আবাসিক রা জানিয়েছেন, গত শনিবার দিন সকালে ওই ফ্ল্যাটে বসেছিল মদের আসর। সেখানে ওই রাজনৈতিক নেতার সাথে উপস্থিত ছিলেন তার রাধুনী, একজন পুলিশ কর্মী, এবং দুষ্কৃতী আব্দুল। সেখানে দুজন যৌনকর্মী কেও আনা হয়েছিল। কিন্তু আবাসিক রা জানান, ঘটনার দিন সকাল থেকেই অত্যন্ত চেঁচামেচি , জিনিসপত্র ভাঙচুরের আওয়াজে অতিষ্ঠ হয়ে ওঠেন আবাসিক রা। তখনই ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে একজন রক্তাক্ত যৌনকর্মী। সে বাইরে এসে ফ্ল্যাটটির দরজা বন্ধ করে দেয় বাইরে থেকে। তারপরই ঘটনাস্থলে পুলিশ চলে আসে। পুলিশ দেখে চারতলার জানলা দিয়ে ঝাঁপ দেয় অভিযুক্ত দুষ্কৃতী আব্দুল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। 

পুলিশ ঘটনাস্থল সিল করে দিয়েছে । ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে সিগারেট এবং মদের বোতল। বেশ কয়েকটি ভাঙা মদের বোতল পাওয়া গিয়েছে সেখান থেকে। ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফ্ল্যাটে সর্বত্র ব্যাপক পরিমাণে ধস্তাধস্তির চিহ্ন বিরাজমান। ফ্ল্যাটের চারদিকে রক্তের ছড়াছড়ি। 

ঘটনাস্থলে থাকা আরেক জন পুলিশ কর্মী, গাড়ির চালক, ওই রাজনৈতিক নেতার রাধুনী এবং দুই যৌনকর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই রাজনৈতিক নেতাকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। 
সকালবেলায় এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা সরগরম হয়ে রয়েছে সমগ্র চিৎপুর।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।