দেখুন ভারতীয় সেনার মানবিক মুখ। লাদাখে আটক চিনা সেনার সাথে মানবিক ব্যবহার ভারতীয় সেনার

20th October 2020 10:13 am News
দেখুন ভারতীয় সেনার মানবিক মুখ। লাদাখে আটক চিনা সেনার সাথে মানবিক ব্যবহার ভারতীয় সেনার


বর্তমানে ভারত এবং চীনের সম্পর্কের যথেষ্ট অবনতি ঘটেছে। কয়েক মাস আগেই লাদাখের গালওয়ান উপত্যকায় চিন-ভারতীয় সেনাবাহিনী পরস্পর সংঘর্ষে জড়িয়ে পড়ার ফলে, বেশ কয়েকজন ভারতীয় সেনা এবং চিনা সেনা হতাহত হয়েছে। কিন্তু চিন তাদের সেনার মারা যাওয়ার কথা স্বীকার করেনি । 

এই পরিস্থিতিতে গত সোমবার লাদাখে ভারতীয় সীমানার মধ্যে ঢুকে ধরা পড়লেন চিনা সেনার একজন কর্পোরাল। জানা গিয়েছে ওই চিনা সেনাকে ধরা হয়েছে লাদাখের চুমার-ডেমচক অঞ্চল থেকে। তার কাছ থেকে পাওয়া গিয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র। তবে ভারতীয় সেনার কাছ থেকে জানা গিয়েছে যে ওই চিনা সেনা কোন দুরভিসন্ধি নিয়ে ভারতীয় সীমানায় ঢোকেনি, ভারতীয় সীমানা বুঝতে না পেরে ভুলবশত ওই চিনা সেনা
ভারতীয় সীমানায় ঢুকে পড়েছিলেন বলে জানা গিয়েছে। তবে প্রতিবেশী রাষ্ট্র চীনের সঙ্গে যতই সম্পর্ক খারাপ হোক না কেন, আটক করা চিনা সেনার সাথে ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট মানবিক ব্যবহার করেছে। ওই চিনা সেনার নাম হল ওয়াং ইয়াং লং। ওয়াং কে ভারতীয় সেনাবাহিনীর জ‌ওয়ানরা অক্সিজেন, গরম কাপড় এবং খাবার দিয়েছে। এবং তাকে সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে। বেশ কিছু ছোটখাটো চোটের জন্য তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

গত সেপ্টেম্বর মাসে ভুলবশত ভারতীয় সীমায় ডুকে পড়া তিনজন চিনা বাসিন্দাদের উদ্বার করেছিলো ভারতীয় সেনাবাহিনী। তাদেরকেও অক্সিজেন, খাবার এবং গরম পোশাক দিয়ে ফেরত পাঠিয়েছিলো ভারতীয় সেনাবাহিনী। 

আটক করা চিনা সেনা ওয়াং কেও প্রোটোকল অনুযায়ী চিনা সেনাবাহিনীর হাতে তুলে দেবে ভারতীয় সেনা।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।