আদালতের রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টে আপিল পুজো উদ্যোক্তাদের। ‌ আগামীকাল তার শুনানি।

20th October 2020 12:59 pm News
আদালতের রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টে আপিল পুজো উদ্যোক্তাদের। ‌ আগামীকাল তার শুনানি।


আগামী ২৩ শে অক্টোবর থেকে শুরু হচ্ছে বাঙালির বহু প্রতীক্ষিত দূর্গাপূজা। করোনার এই আবহের মধ্যে যাতে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং সতর্কতা বজায় রেখে মানুষ পূজা উপভোগ করতে পারেন, তার জন্য সতর্কতা জারি করেছিলো প্রশাসন। কিন্তু ক্রমাগত সচেতনতাই যে সার সেকথা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে বাংলাবাসী রীতিমতো শপিং এবং হৈ হুল্লোড়ে মেতে উঠেছিলো। শারীরিক দূরত্ব বৃদ্ধি শিকেয় তুলে কলকাতাবাসী ভিড় জমাতে শুরু করেছিলো সদ্য সমাপ্ত প্যান্ডেলে। এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিলো কলকাতা হাইকোর্টে। তার কারণ , এভাবে যদি শারীরিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষের জনসমাগম হয় তাহলে করোনার ঢেউ আছড়ে পড়া অবশ্যাম্ভাবী। তাই এই মর্মে কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশিকা জারি করলো যে এই বছরে দূর্গাপূজায় কেউ কোনো প্যান্ডেলে ঠাকুর দেখতে পারবে না। 

কলকাতা হাইকোর্ট নির্দেশিকা দিয়েছে যে, বড় মণ্ডপগুলোতে ১০ মিটার পর্যন্ত এবং ছোট মণ্ডপগুলোতে à§« মিটার পর্যন্ত ব্যারিকেড দিয়ে রাখতে হবে। মণ্ডপে পূজা কমিটির সদস্য ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। যারা পুজো কমিটির সদস্য তাদের নামের তালিকা টাঙাতে হবে মন্ডপের বাইরের দিকে। এই মর্মে রাজ্য পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের এই রায়কে অভিবাদন জানিয়েছেন চিকিৎসক গণ। চিকিৎসকরা বলছেন যে, এইভাবে ব্যাপক ভিড় হতে থাকলে পূজা মণ্ডপ গুলি থেকে করোনা ছড়িয়ে পড়ার ব্যাপক আশঙ্কা থেকে যাচ্ছে। তাই কলকাতা হাইকোর্টের রায় কে স্বাগত জানিয়েছেন আপামর চিকিৎসকগণ। ‌

তবে হাইকোর্টের এই রায় যথেষ্ট বিব্রত বোধ করেছে রাজ্যের ছোট বড় পূজা কমিটি গুলি।  à¦…নেকেই এবারে মন্ডপ সাজিয়েছিলেন বহু টাকা খরচা করে । তাই ফোরাম ফর দুর্গোৎসব কমিটি হাইকোর্টে আবার আপিল করতে চলেছে। এই মর্মে আইনজীবীদের সঙ্গে কথোপকথন ছেড়েছেন ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সমস্ত সদস্যরা। জানা গিয়েছে আগামীকাল বুধবার এই মামলার শুনানি হতে চলেছে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।