মাস্কের দাম নির্দিষ্ট করে দিলো ভারতের এই রাজ্যটি।

21st October 2020 4:32 pm News
মাস্কের দাম নির্দিষ্ট করে দিলো ভারতের এই রাজ্যটি।


সারা পৃথিবী জুড়ে মৃত্যুর ভয়াবহ জাল বিস্তার করেছে করোনা মহামারী । এই ভয়ঙ্কর মহামারীর কবলে পড়ে প্রাণ গিয়েছে সারা বিশ্বের মধ্যে ১১ লক্ষ ৩০ হাজার ৬২০ জনের। ভারতেও রীতিমতো তাণ্ডব চালাচ্ছে এই ভয়াবহ ভাইরাস। ভারত এই ভাইরাসের শিকার হয়েছেন মোট ১ লক্ষ ১৫ হাজার ৯৫০ জন। প্রতিটি মানুষকে নির্দিষ্ট শারীরিক দূরত্ব মেনে চলতে বলা হচ্ছে। এবং সেইসাথে প্রশাসনিক নির্দেশিকা দেওয়া হয়েছে যে কিভাবে এই রোগ থেকে দূরে থাকা সম্ভব। কিন্তু সমাজে বেশকিছু শ্রেণীর মানুষ এখনো পর্যন্ত এই মহামারী কে অবজ্ঞা করে চলেছেন। ‌ যার ফলে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা, অনেকেই স্যানিটাইজার ব্যবহার করা থেকে বিরত থাকছেন, অনেকেই মাস্ক না পরেই বাইরে বেরিয়ে পড়ছেন। তাই এবার কেন্দ্র মানুষকে কঠোরভাবে নির্দেশিকা দিয়েছে যে, মাস্ক করে অবশ্যই বাড়ির বাইরে বেরোতে হবে।
এই পরিস্থিতিতে সবথেকে উপকারী এবং অপরিহার্য বস্তু হল মাস্ক। এখন প্রায় প্রতিটি মানুষ  মাস্কের ব্যবহার করছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দোকানে মাস্কের দাম দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। অনেক ক্ষেত্রে মাস্ক কিনতে গিয়ে হয়রানির মুখে পড়ছে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তরা। বিশেষ করে এন-৯৫ মাস্কের দাম দিনের পর দিন ঊর্ধমুখী হয়ে চলেছে। তাই এবার মাস্কের মূল্যে নিয়ন্ত্রণ জারি করল মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র সরকার একটি নির্দেশিকা জারি করেছে যাতে দুটি স্তর বিশিষ্ট মাস্কের দাম নির্ধারণ করা হয়েছে ৩ টাকা, তিনটি স্তর বিশিষ্ট মাস্কের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ চার টাকা , এবং উন্নত মানের এন-৯৫ মাস্কের দাম রাখা হয়েছে সর্বোচ্চ ৫৯ টাকা এবং সর্বনিম্ন ১৯ টাকা। মহারাষ্ট্র সরকার একটি বিবৃতি জারি করে এই ঘোষণা করেছে।

এছাড়াও মহারাষ্ট্র সরকার নির্দেশিকা দিয়েছে যে এই সরকারি নির্দেশিকা টাঙ্গানো থাকবে মাস্ক নির্মাতা কোম্পানিগুলির থেকে শুরু করে প্রধান ডিস্ট্রিবিউটর, এবং খুচরো দোকানদারদের কাছে। 

মহারাষ্ট্র বর্তমানে সংক্রমনের দিক থেকে সারা দেশের মধ্যে প্রথম রয়েছে। গতকাল মঙ্গলবার  পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮,১৫১ জন। 

মাস্কের দাম বেঁধে দেওয়ায় সাধারণ মানুষসহ ও নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের অনেকটাই উপকার হবে বলে আশাবাদী মহারাষ্ট্র সরকার।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।