জানেন কি পরকীয়া সবথেকে বেশি উপভোগ করেন নারী না পুরুষ ?

22nd October 2020 1:29 pm Information
জানেন কি পরকীয়া সবথেকে বেশি উপভোগ করেন নারী না পুরুষ ?


বর্তমান সমাজে একটি সমস্যা অত্যন্ত মাথাচাড়া দিয়ে উঠছে। সেটি হলো পরকীয়া। এবং বর্তমানে এই পরকীয়া আইন স্বীকৃত হয়ে যাওয়ায় অনেক সংসারে বিস্তর অশান্তির সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি সংসার পরকীয়ার দরুন অচিরেই ভেঙে পড়ছে তাসের ঘরের মতো। এই পরকীয়া বিষয়টি বর্তমান সমাজে হঠাৎ করে উপস্থিত হয়নি। এই বিষয়টি সমাজের বুকে বহুদিন থেকেই উপস্থিত রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই পরকীয়া যৌন আকর্ষণের দরুন হয়ে থাকে। একজন পুরুষ এবং স্ত্রী যদি তাদের সংসারী জীবনে  à¦¤à¦¥à¦¾ যৌনজীবনে পরিতৃপ্তি না পান তখনই বেশীরভাগ ক্ষেত্রে তাঁরা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়া টা বর্তমানে একটি সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই পরকীয়া বিষয়টি কারোর‌ই মসৃণ হয়না। কারণ স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়া বিষয়টি হয়ে দাঁড়ায় প্রতারণার সমান। 

তবে অনেক ক্ষেত্রেই বিবাহিত জীবনে অতৃপ্ত এবং গার্হ্যস্থ হিংসার শিকার নর নারীরা পরকীয়াতে আসক্ত হয়ে ওঠেন। তবে অনেক সময় বিয়ের পরেও অন্য পরুষ বা মহিলার প্রতি ভালোলাগা থেকেও পরকীয়া সম্পর্কের উৎপত্তি হয়। মানুষের মধ্যে এমনিতেই আবেগ খুব সক্রিয়ভাবে কাজ করে। এই আবেগের ফলপ্রকাশ হল পরকীয়া। 

তবে গবেষণায় দেখা গিয়েছে যে পরকীয়ায় সবার আগে এগিয়ে আসেন মহিলারাই। অর্থাৎ পুরুষদের তুলনায় মহিলারাই সর্বাগ্রে পরকীয়া সম্পর্কে এগিয়ে আসেন। 

জার্নাল অফ সেক্সুয়ালিটি নামক একটি প্রতিবেদনে জানা গিয়েছে যে, নারীরাই পরকীয়া সম্পর্ক সবথেকে বেশী উপভোগ করে থাকেন। অর্থাৎ পরকীয়া সম্পর্কে যখন যৌনতা আসে তখন সবথেকে বেশী এই বিষয়টি তৃপ্তি সহকারে উপভোগ করেন মহিলারাই। এবং মহিলারা পরকীয়া বিষয়টির প্রতি অত্যাধিক যত্নশীল হন।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।