লবঙ্গের সাথে আমরা পরিচিত বহুদিন। লবঙ্গ হলো এক ধরনের ফুল। রান্নাতে লবঙ্গের বহুল ব্যবহার আছে। শুধু রান্না নয় মানবদেহে ঔষধি রূপেও এর বহুল গুনাগুন আছে।
আসুন জেনে নিই লবঙ্গের উপকারিতা:-
কোভিড -১৯ থেকে রক্ষা পেতেও এর উপকারিতা অসাধারণ।
রোজকার জীবনে লবঙ্গের ব্যবহার অনস্বীকার্য । প্রতিদিন লবঙ্গ খেলে সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া কাশি কমাতে সাহায্য করে লবঙ্গ।
কারোর দাঁতে সমস্যা থাকলে, লবঙ্গ গুঁড়ো করে, খারাপ তাতে প্রলেপ দিলে দাঁতের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া যাদের মুখে অতিরিক্ত দুর্গন্ধ বের হয় তারা যদি প্রত্যেকদিন লবঙ্গ চিবিয়ে খান তাহলে দুর্গন্ধ থেকে সহজেই মুক্তি পাবে।
যারা পেটের সমস্যায় ভোগেন, যাদের স্টমাক আলসারের সমস্যা আছে তারা লবঙ্গ খেলে উপকার পেতে পারেন। লিভারের সকল সমস্যা দূর করতে পারে লবঙ্গ। ব্লাড সুগার কমাতে বিশেষভাবে সহায়তা করে লবঙ্গ।
লবঙ্গ মারণ রোগ ক্যান্সার প্রতিরোধ করার সহায়তা করে। অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে।
অনেকেই হাড়ের যন্ত্রণায় ভোগেন। এই হাড় মজবুত করতে সহায়তা করে লবঙ্গ। হাড়ের জয়েন্ট কে দৃঢ় ও মজবুত হয় লবঙ্গের উপকারিতা বিশেষ ভাবে প্রকাশ পায়।