চিকেন খেতে আমরা কে না ভালোবাসি। এবং সেটি যদি হয় মুখোরোচক ও সুস্বাদু তাহলে তো কোন কথাই হয় না। ভোজনরসিকদের মধ্যে চিকেন খাওয়ার ধুম খুবই বেশি। রেস্টুরেন্টের চিকেন ভর্তা, চিলি চিকেন, চিকেন কাবাব, হারিয়ালি চিকেন, আফগানি চিকেন খুবই জনপ্রিয়। করোনা পরিস্থিতিতে বাইরের খাবার অনেকেই খেতে চান না। তাই অধিকাংশ মানুষই রেস্টুরেন্টের স্টাইলে ঘরেই বানিয়ে ফেলছেন নানারকম সুস্বাদু খাবার। তার মধ্যেই সুস্বাদু খাবার হরিয়ালি চিকেন। হরিয়ালি চিকেন একটি জনপ্রিয় চিকেন এর পদ।
আসুন জেনে নেই কিভাবে বানানো যায় এই সুস্বাদু হরিয়ালি চিকেন এর রেসিপি।
উপকরণ - ১)৫০০ গ্রাম চিকেন
২) সাদা তেল
৩) তেজপাতা ,দারচিনি ও ছোট এলাচ
৪) টক দই
৫) ধনেপাতা
৬) কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা
৭) আদা ও রসুন বাটা
৮) পেঁয়াজ
৯) ধনে গুঁড়ো ও গরম মসলা
১০) গোলমরিচ
১১) ঘি
প্রণালী - প্রথমে চিকেন গুলিকে নুন, হলুদ ও লেবুর রস দিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে।
তারপরে মিক্সিতে কাঁচালঙ্কা ধনেপাতা ও টক দই দিয়ে পেস্ট করে রেখে দিতে হবে।
আলাদা একটি কড়াইতে তেল গরম করে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা তেজপাতা ছোট এলাচ দারুচিনি ও পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করা চিকেন টা দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। অল্প নাড়াচাড়া করার পর জল দিয়ে ১০ মিনিট ঢেকে দিয়ে রেখে দিতে হবে। ১০ মিনিট পর ঢাকনা খুলে তার মধ্যে ধনেপাতা ও টক দইয়ের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারো ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট। চিকেন সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে স্বাদমতো নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাল করে নাড়িয়ে নিতে হবে। নামানোর আগে ও বেরেস্তা বা পেঁয়াজ ভাজা দিয়ে নামিয়ে নিতে হবে। নামানো হয়ে গেলে লুচি বা পরোটার সাথে পরিবেশন করুন চিকেন হারিয়ালি।