এবার করোনার গ্রাসে পড়লেন টলিউডের এই নামকরা অভিনেত্রী

29th October 2020 1:44 pm News
এবার করোনার গ্রাসে পড়লেন টলিউডের এই নামকরা অভিনেত্রী


সারা পৃথিবীর বুকে আতঙ্কের এক ভয়াবহ আবহের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিয়েছে এই মহামারী। ‌ প্রতিদিন এই মহামারীর শিকার হচ্ছেন অগুনতি মানুষজন। মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৭ লক্ষ ৮৯ হাজার ৮৫৯ জন। এই মহামারীর শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, à§§à§§ লক্ষ ৭৯ হাজার ৪৬৬ জন। সুস্থ্য হয়ে উঠেছেন à§© কোটি ২৭ লক্ষ ৪১ হাজার ৪৮৪ জন। ভারতেও করোনা আক্রান্তের দৈনিক পরিসংখ্যান বেশ কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। ভারতে মোট করোনার গ্রাসে পড়েছেন ৮০ লক্ষ ৪০ হাজার ২০৩ জন।

ভারতের সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিদের অনেকেই করোনার গ্রাসে পড়েছেন। করোনার শিকার হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, এছাড়াও করোনার প্রকোপে পড়েছেন বহু মন্ত্রী তথা সেলিব্রিটিরাও। টলিউডের বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বর্তমানে করোনার গ্রাসে পড়েছিলেন, কিন্তু তার অন্যান্য শারীরিক অসুস্থতায় এখন যথেষ্ট উদ্বেগের বিষয়। এবার করোনার ফাঁদে পড়েছেন টলিউডের নামকরা অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কিছুদিন আগেই তার জ্বর দেখা দিয়েছিল। লকডাউন ওঠার পর তিনি শ্যুটিং শুরু করেছিলেন। ‌ জ্বর দেখা দিতেই তাঁর করোনা পরীক্ষা করা হয়। তারপরেই তাঁর রিপোর্ট পজিটিভ বলে জানা যায়। বর্তমানে জানা গিয়েছে তিনি বাড়িতেই সেল্ফ আইসোলেশনে রয়েছেন। তবে তিনি জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। জানা গিয়েছে তার পরিবারের বেশ কয়েকজনেরও  à¦•রোনা রিপোর্ট পজিটিভ হয়েছে। 
তিনি এবং তার পরিবারের সকলেই হোম আইসোলেশনে রয়েছেন।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।