আসুন জেনে নিই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে অ্যালার্জি প্রতিরোধ করবেন।

30th October 2020 4:08 pm Information
আসুন জেনে নিই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে অ্যালার্জি প্রতিরোধ করবেন।


অ্যালার্জির সমস্যায় জর্জরিত বহু মানুষ। অ্যালার্জির বিভিন্ন রকমের প্রকারভেদ হয়। প্রতিটি মানুষ‌ই কিছু না কিছু অ্যালার্জিতে সংক্রমিত। 

কারণ আ্যলার্জি হয় খাবার থেকে। আবার কারোর ধুলোয় সমস্যা। এছাড়াও কুয়াশা বা ধোঁয়াশা থেকেও অ্যালার্জি হতে পারে। এই অ্যালার্জির ফলে শ্বাসকষ্ট হাঁচি-কাশি ইত্যাদির মত সমস্যাগুলি হতে পারে।
এলার্জি প্রতিরোধক অনেক নামিদামি ওষুধ বাজারে আছে। কিন্তু এই ওষুধ গুলো খেয়ে অনেক সময় আশানুরূপ কাজ হয়না। 

আসুন জেনে নিই রোজকারের খাবারের মধ্যে কি কি খাবার রাখলে আপনার শরীর অ্যালার্জি প্রতিরোধ করতে সক্ষম হবে। 

অনেক কিছু খাবারের মধ্যে হলুদ, দই, ভিটামিন-সি, রসুন ইত্যাদি খাবার যদি আপনি নিয়মিত গ্রহণ করেন তাহলে অ্যালার্জি থেকে অনেকটা দূরে থাকতে পারবেন। 

১)রসুন- প্রত্যেকদিন খালি পেটে দু'কোয়া করে কাঁচা রসুন খেলে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এছাড়াও রসুনে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এছাড়াও রসুন বাইরের ইনফেকশন থেকে রক্ষা করে।

২) দই- নিয়মিত টক দই খেলে অ্যালার্জি কমাতে সহায়তা হয়। বিজ্ঞানীরা বলেছেন দইতে ব্যাকটেরিয়া থাকার জন্য অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে।

পেঁয়াজ- পেঁয়াজ খেলে শরীরের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পায়। পেঁয়াজের কোয়ারসেটিন থাকার জন্য অ্যালার্জি প্রতিরোধ করতে সক্ষম হয়। 

 ভিটামিন সি- ভিটামিন সি যে খাবারে পাওয়া যায় সেই সমস্ত খাবার গ্রহণ করলে অ্যালার্জি প্রতিরোধ করে। ভিটামিন সি পাওয়া যায় লেবুর রসে। লেবুর রসে সাইট্রিক অ্যাসিড বর্তমান। প্রতিদিন যদি পাতিলেবুর রস গ্রহণ করা যায় তাহলে শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে এবং অ্যালার্জি থেকে দূরে রাখতে সহায়তা করে। 

যে খাবার গুলি উল্লেখ করা আছে, সেগুলি নিয়মিত খাদ্যতালিকায় রাখুন সহজেই অ্যালার্জির হাত থেকে মুক্তি পাবেন।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।