সমুদ্র উপকূলে চিনা হামলা রুখতে ট্যাংক ট্র্যাপ দিয়ে সুরক্ষা প্রদান করেছে তাইওয়ান

31st October 2020 11:48 am News
সমুদ্র উপকূলে চিনা হামলা রুখতে ট্যাংক ট্র্যাপ দিয়ে সুরক্ষা প্রদান করেছে তাইওয়ান


চীনারা যাতে তাইওয়ান কে কোনরকম ক্ষতি করতে না পারে তার জন্য কিনমেন দ্বীপের উপকূলে ট্যাংক ট্র্যাপ দিয়ে সুরক্ষা দেওয়া রয়েছে। এর আগেও বহুবার চিন তাইওয়ান কে আক্রমণ করেছে। চীনারা মনে করে, তাইওয়ানের ওপর তাদের অধিকার রয়েছে। এইজন্য চিনা শত্রু প্রথমে তাইওয়ানের কিনমেন দ্বীপকে দখল করতে চাইছে। আকাশপথেও তাইওয়ানের ওপর আক্রমণ করেছে চীন। 

দীর্ঘদিন দুই দেশের পরিস্থিতি শান্ত ছিল কিন্তু হঠাৎ করেই উত্তেজনা সৃষ্টি হয়েছে এই দুই দেশের মধ্যে। চীন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কারণে ৯ এর দশকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম শিখরে পৌছে গেছিল। কিনমেন দ্বীপে বসবাসকারীরা জানিয়েছেন যে আবহাওয়া ক্রমশ জটিল হয়ে উঠেছে। চিনা শত্রুরা যখন-তখন তাইওয়ান এর ওপর হামলা চালাতে পারে। এর জন্য ওখানকার বসবাসকারীরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। 

আমেরিকার সরকার তাইওয়ানের পাশে আছেন। তাইওয়ান কে নিরাপত্তা দেওয়ার জন্য ২৫০কোটি ডলারের বিনিময়ে ১০০টি হারপুন ক্ষেপণাস্ত্র রপ্তানি করা হয়েছে। 

এই ক্ষেপণাস্ত্র ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত যে কোন বস্তুর ক্ষতি করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের ফলে তাইওয়ানে শান্তিপূর্ণভাব বিরাজ করবে। 

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইন ওয়েন জানিয়েছেন, তাইওয়ান স্বাধীন দেশ। জোরপূর্বক চীন নিজের বলে দাবী করছে। ইচ্ছাকৃতভাবেই তাইওয়ানের ওপর চাপ সৃষ্টি করছে চীন।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।