আবার কি ভাঙতে বসেছে শ্রাবন্তী এবং রোশনের নতুন সংসার ?

3rd November 2020 11:43 am News
আবার কি ভাঙতে বসেছে শ্রাবন্তী এবং রোশনের নতুন সংসার ?



টলিউডের গ্ল্যামার কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার রূপের গুণমুগ্ধ নয় এমন বাঙালির দেখা মেলা দুষ্কর। তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই। তাঁর সৌন্দর্য্যে ঢেউ ওঠে তামাম তরুণের হৃদয়ে। তবে খ্যাতির পাশাপাশি এই অভিনেত্রীর জীবনে বিতর্ক‌ও বেশ কয়েকবার তাড়া করে বেরিয়েছে। গার্হস্থ্য জীবন প্রথম থেকেই ততটা মনোরম হয়নি শ্রাবন্তীর পক্ষে। তাঁর প্রথম বিয়ে হয়েছিল রাজীব বিশ্বাসের সাথে। কিন্তু সেই বিয়েটি ভেঙে যায়। তারপরে একজন মডেল কৃষ্ণন ব্রজের সাথে আইনি বিয়ে করেন শ্রাবন্তী। দুজনে হানিমুনেও যান। কিন্তু সেই বিয়েটাও শেষপর্যন্ত ভেঙে যায় তাদের। বিচ্ছেদে পর্যবসিত হয় তাদের বিবাহিত জীবন। 

এর পরেই ২০১৮ সালে রোশন সিং এর সাথে বিয়ে হয় শাবন্তীর। এই বিয়েটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সাড়া পড়ে গিয়েছিল। রোশনের সঙ্গে বেশ সুখেই সংসার শুরু করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। তবে জানা গিয়েছে বর্তমানে নাকি রোশন এবং শ্রাবন্তীর সংসারে অশান্তির কালো মেঘ ঘনিয়ে এসেছে। আজকাল নাকি স্বামী রোশনের সঙ্গে একসাথে থাকছেন না অভিনেত্রী শ্রাবন্তী। এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় এটাই শ্রাবন্তীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে উধাও হয়ে গিয়েছে স্বামী রোশন সিং এর ছবিগুলি। একইভাবে রোশন সিং এর ইনস্টাগ্রাম থেকেও ডিলিট করে দেওয়া হয়েছে শ্রাবন্তীর ছবি গুলি। তবে এই বিষয়ে এখনও তাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। শ্রাবন্তী এখনো তাঁর পদবি সিং বলেই পরিচয় দিয়ে চলেছেন। আবার হয়তো যা অনুমান করা হচ্ছে তা হয়তো ভুল বলেও প্রমাণিত হতে পারে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।