সঠিক পদ্ধতিতে ফোনে চার্জ দিলে, ফোন ভালো থাকার সাথে সাথে চার্জও উঠবে খুব তাড়াতাড়ি

3rd November 2020 3:31 pm Information
সঠিক পদ্ধতিতে ফোনে চার্জ দিলে, ফোন ভালো থাকার সাথে সাথে চার্জও উঠবে খুব তাড়াতাড়ি


বড় থেকে ছোট, ধনী থেকে গরিব সকলের হাতে এখন স্মার্টফোন। কিন্তু শুধু স্মার্টফোন ব্যবহার করতে জানলেই হয় না। তার সঠিক ব্যবহার না করলে অনেক সময় ফোন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন যদি সঠিকভাবে চার্জ না দেয়া হয় তাহলে ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে। আমরা দিনরাত ফোনের প্রচুর ব্যবহার করি,তাতে চার্জ নষ্ট হয় প্রচুর কিন্তু আবার চার্জ হওয়ার জন্য আমরা কি সঠিকভাবে চার্জ দিই? আসুন জেনেনি সঠিকভাবে চার্জ দেওয়ার পদ্ধতি গুলি।

১) সবার প্রথমে অনেকে এই ভুলটি করে থাকেন ফোনে চার্জ দিয়ে ফোন ঘাটেন, এটি কোনদিনই করবেন না কারণ এতে ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার চান্স ১০০% থাকে। ফোনে চার্জ দিয়ে যখনই ফোনে কোন কাজ করা হয় এর ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায় ও ব্যাচের ক্ষতি হয়। 

২) ব্যাটারির চার্জ কোন দিনে ১৫ থেকে ৩০ শতাংশের নিচে কমানো উচিত না। তার আগেই চার্জে বসিয়ে দেওয়া উচিত। ১৫ শতাংশের নিচে যখনই চলে আসে ফোনের ব্যাটারি দুর্বল হয়ে পড়ে এরপরেও যদি কোন অ্যাপস ব্যবহার করেন তাতে মোবাইলের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে। 

৩) চার্জ দেয়ার পরে লক্ষ্য রাখতে হবে ব্যাটারি যাতে ফুল চার্জ না হতে পারে। ১০০ শতাংশের থেকে কম শতাংশ চার্জ হলেই বন্ধ করে দিতে হবে চার্জ হতে দেওয়া।

৫) অনেক সময় আলাদা করে প্লে স্টোর থেকে ব্যাটারি সেভার এই ধরনের অ্যাপ আমরা ইন্সটল করি। কিন্তু সমীক্ষায় জানা গেছে এই অ্যাপস গুলি অতটাও কার্যকরী নয়। এর থেকে ভালো অপ্রয়োজনীয় কোন অ্যাপস ফোনের মধ্যে না রাখা। তাতে ফোনও ভালো থাকে তার সাথে সাথে ফোনের ব্যাটারিও সুস্থ থাকে।

এই পদ্ধতিতে চললে ফোনের ব্যাটারির অপন কোনটাই দ্রুত খারাপ হবে না।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।