মুম্বাইয়ের বাড়ি থেকে গ্রেফতার অর্ণব গোস্বামী

4th November 2020 11:04 am News
মুম্বাইয়ের বাড়ি থেকে গ্রেফতার অর্ণব গোস্বামী


রিপাবলিক ভারত নিউজ চ্যানেলের সাংবাদিক অর্ণব গোস্বামী কে গ্রেফতার করা হল। সকালবেলায় মুম্বাই পুলিশ অর্ণব গোস্বামীর মুম্বাইয়ের বাড়িতে হানা দেয়। মুম্বাইয়ের বাড়িতেই গ্রেফতার করার সময় পুলিশ ও অর্ণব গোস্বামীর মধ্যে ধস্তাধস্তি আরম্ভ হয়। জানা গেছে মুম্বাই পুলিশ অর্ণব গোস্বামী ও তার পরিবারের সদস্যদের সাথে রীতিমতো খারাপ ব্যবহার করেছেন। 

মুম্বাই পুলিশ জানিয়েছেন, অর্ণব গোস্বামী কে আলিবাগে নিয়ে যাওয়া হবে। কিন্তু কিসের ভিত্তিতে অর্ণব ঘোষ কে গ্রেফতার করা হল? 
অর্ণব গোস্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠল।  সেই ভিত্তিতেই গ্রেফতার করা হল অর্ণব গোস্বামী কে। ২০১৮ সালে অন্বয় নায়েক ও কুমুদ নায়েক নামে বিখ্যাত আর্কিটেক্টকে আত্মহত্যায় উসকানি দেয় বলে অর্ণব গোস্বামী কে গ্রেফতার করা হল। অন্বয় নায়েক ও তার কুমুদ নায়েক আত্মহত্যা করেন দু'বছর আগে। তারা সুইসাইড নোটে লিখিয়েছিলেন কোন একটি নিউজ চ্যানেলের সাংবাদিক ও আরো অন্য দুজনের থেকে ৫৫ কোটি টাকার মতো পান। সেই টাকা না পাওয়ায় নায়েক পরিবার হতাশ হয়ে পড়েছিলেন। সেই টাকা না পাওয়ার জন্য তারা আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনাটি ঘটে আলিবাগে। এই কারণের ভিত্তিতে মুম্বাই পুলিশ রিপাবলিক ভারত সাংবাদিক অর্ণব গোস্বামী কে গ্রেফতার করেন। অর্ণব গোস্বামী অভিযোগ করেছেন গ্রেফতার করতে আসার সময় মুম্বাই পুলিশ তার পরিবারের সদস্যদের সাথে খুব খারাপ ব্যবহার করেন। তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করতে দেখা গেছে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।