আসুন জেনে নিই বাড়িতেই খুব সহজেই কিভাবে ফিশ ফ্রাই বানাবেন

4th November 2020 4:44 pm Information
আসুন জেনে নিই বাড়িতেই খুব সহজেই কিভাবে ফিশ ফ্রাই বানাবেন


মাছ মাংস খেতে কমবেশি আমরা সবাই ভালবাসি। বাঙালি মানেই মাছ। প্রতিদিন বাঙালির কাছে এক টুকরো মাছ অবশ্যই থাকবে। লকডাউনে সকলেই কিছু না কিছু রান্না সবাই শিখেছে। বেশিরভাগ সন্ধ্যার জলখাবার বা মুচমুচে জাতীয় খাবার অনেকেই পছন্দ করেন। আমরা অনেকেই পকোড়া, ফিশ ফ্রাই, ললিপপ, এইসব জাতীয় খাবার খেতে পছন্দ করি। ফিশ ফ্রাই হলো একটি জনপ্রিয় খাদ্য। আসুন জেনে নেই সহজেই কিভাবে বাড়িতে ফিশ ফ্রাই বানিয়ে ফেলতে পারবেন। 

উপকরণ- ১) ভেটকি মাছের ফিলে

২) বেসন

৩) ময়দা

৩) লেবুর রস

৪) নুন

৫) আদা ও রসুন বাটা

৬) ধনেপাতা

৭) ধনে গুঁড়ো

৮) লঙ্কা ও হলুদ গুঁড়ো

৯) ডিম

১০) বিস্কুটের গুঁড়ো

১১) জোয়ান 


প্রণালী- প্রথমে একটি পাত্রে ভেটকি মাছের ফিলেগুলিকে নিয়ে তারমধ্যে লেবুর রস ও নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর মাছগুলোকে ভালো করে জলের সাহায্যে ধুয়ে নিতে হবে। আলাদা একটি পাত্র তে বেসন, ময়দা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, আদা ও রসুন বাটা, নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রনটিকে জলের সাহায্যে হালকা ঘন করে গুলে নিতে হবে। শেষে জোয়ান মিশিয়ে দিতে হবে। এরপরে ব্যাসনের এই মিশ্রণের মধ্যে ডিমের সাদা অংশটি দিয়ে দিতে হবে। তারপরে ব্যাসনের এই মিশ্রণটি মধ্যে ভেটকি মাছের ফিলে গুলি দিয়ে ব্যাসনের মিশ্রণটি ভালো করে এপিট ওপিট মাখিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে।কড়াইতে তেল গরম হয়ে গেলে ভেটকি মাছের ফিলে গুলিকে ভালো করে ডুবো তেলে ভেজে নিতে হবে। লাল লাল ভাবে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। কাসুন্দি বা চাটনির সাথে পরিবেশন করুন ফিশ ফ্রাই। 

এই পদ্ধতিতে ফিশ ফ্রাই বানিয়ে খেলে সন্ধ্যার জলখাবার একেবারেই জমে যাবে।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।