আগামী ফেব্রুয়ারিতেই ভারতের বাজারে আসতে চলেছে দেশীয় করোনার ভ্যাকসিন কোভ্যাক্সিন।

6th November 2020 12:22 pm News
আগামী ফেব্রুয়ারিতেই ভারতের বাজারে আসতে চলেছে দেশীয় করোনার ভ্যাকসিন কোভ্যাক্সিন।


সারা পৃথিবীর বুকে আতঙ্কের এক ভয়াবহ আবহের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিয়েছে এই মহামারী। ‌ প্রতিদিন এই মহামারীর শিকার হচ্ছেন অগুনতি মানুষজন। মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৯০ লক্ষ ৩৫ হাজার ১৫০ জন। এই মহামারীর শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, ১২ লক্ষ ৩৯ হাজার ৬৬৫ জন। সুস্থ্য হয়ে উঠেছেন ৩ কোটি ৪৯ লক্ষ ৮৪ হাজার ৫২৪ জন। ভারতেও করোনা আক্রান্তের দৈনিক পরিসংখ্যান বেশ কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। ভারতে মোট করোনার গ্রাসে পড়েছেন ৮৪ লক্ষ ১১ হাজার ৭২৪ জন।

সরকারি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এর সাথেই সংযুক্তভাবে করোনার টীকা কোভ্যাক্সিন বানিয়েছে ভারত বায়োটেক। জানা গিয়েছে এই চলতি মাসেই এই কোভ্যাক্সিনের শেষ মুহূর্তের ট্রায়াল শুরু হয়ে যাবে। হনুমান স্বরূপ বলা হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে কতবার মার্চ মাসের মধ্যে এই টিকা সাধারণ মানুষের জন্য বাজারে উপস্থিত হবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই টিকা করোনা রুখতে যথেষ্ট কার্যকর বলে ঘোষণা করেছে আইসিএমআর। এছাড়াও বেশ কয়েকটি দেশ করোনা  টিকা বের করার শেষ পর্যায়ে রয়েছে। যেমন ইংল্যান্ডের অ্যাষ্ট্রো জেনেকা এই করোনা টিকা আগামী ডিসেম্বর অথবা   জানুয়ারি তেই বাজারে নিয়ে আসতে চলেছে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।