লকডাউন এর ফলে বাড়িতে বসে বসে অনেকেরই মোটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরনো জামা কষ্ট করে পড়তে হচ্ছে। অতিরিক্ত মোটা হওয়ার জন্য শরীরে আসছে অনেক রোগ। কিন্তু জিম করেও কোনো কাজ হচ্ছেনা। আসুন জেনে নিই কি কি খেলে আপনার এই মেদ নিন সহজেই ঝরে যাবে। প্রত্যেকদিন সকালে সঠিক পদ্ধতিতে যদি এই জিনিসটি সঠিক ভাবে শরীরে প্রয়োগ করতে পারেন তাহলে কিছুদিনের মধ্যেই হাতেনাতে ফল পাবেন।
আসুন দেখে নিই সঠিক পদ্ধতি গুলি-
প্রথম পদ্ধতি হলো এক রকম পানীয়। যদি সঠিকভাবে এটিই নিজের শরীরে প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই ফল পাবেন। এই পানীয়টি পেটের মেদ কমাতে সাহায্য করে। প্রেগনেন্ট মহিলারাও এই পানীয় পান করতে পারেন। তার জন্য কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে না।
আসুন জেনে নিই পানীয়টি অতি সহজে কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন।
৪ কাপ জল নিয়ে ভালো করে গরম করতে হবে। জল গরম হবার পর দু'টি তেজপাতা দিয়ে ভালো করে ফোটাতে থাকুন।তারপরে দারচিনির গুঁড়ো ও দুটি এলাচ দিয়ে ভালো করে মেশাতে থাকুন। তারপরে অল্পকিছু টা গোটা জিরে নিয়ে ওই জলে মিশিয়ে দিন ভালো করে। তেজপাতা এন্টিঅক্সিডেন্ট এর কাজ করে।দারচিনির গুঁড়ো ও এলাচ আমাদের হজমে সাহায্য করে।তেজপাতা ওজন কমাতে সাহায্য করে। মাত্র এই কয়েকটি জিনিস নিয়ে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন এই পানীয়টি।
পানীয়টি পান করার আগে ওজন মেপে নিতে ভুলবেন না। পানীয়টি প্রত্যেক দিন সকাল বেলা খালি পেটে খেতে থাকুন। ১০ থেকে ১৫ দিনের মাথায় নিজেরাই লক্ষ্য করবেন আপনাদের ওজন হ্রাস পেয়েছে।