উত্তরপ্রদেশের বুকে আবার নারকীয় ঘটনা। ৭ বছরের লিশুকন্যাকে ধর্ষণ করে খুন।

9th November 2020 11:50 am News
উত্তরপ্রদেশের বুকে আবার নারকীয় ঘটনা। ৭ বছরের লিশুকন্যাকে ধর্ষণ করে খুন।


উত্তরপ্রদেশের হাথরাস কান্ড নাড়িয়ে দিয়েছিলো সারা দেশকে। উত্তরপ্রদেশের শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সারা দেশবাসী। তার পর থেকেই উত্তরপ্রদেশের আইন কানুনের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। বেশ কয়েকবার এই রাজ্যের বুকে ঘটে গিয়েছে ঘৃণ্য বেশ কয়েকটি ঘটনা। নারী সুরক্ষা ব্যবস্থা একদমই প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে উত্তরপ্রদেশের। এবার এই হাথরসের রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশের বুকে আবার একটি নারকীয় বর্বর ঘটনা ঘটলো। 
সাত বছরের এক ফুলের মতো শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণ এবং খুন করেছে জামিনে মুক্ত এক আসামী। 

বিকৃতকাম ওই ব্যক্তি জোর করে একটি বাচ্চা ছেলেকে পাশবিক অত্যাচারের দায়ে গ্রেপ্তার হয়েছিলো। তার পর জামিন পায় ওই গুণধর ব্যাক্তি। জানা গিয়েছে প্রথমে ওই শিশুকন্যাকে সবার অলক্ষ্যে অপহরণ করেছিলো ওই অভিযুক্ত ব্যাক্তি। তারপর জঙ্গলে নিয়ে গিয়ে ওই শিশুকন্যাকে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করে ওই পিশাচ ব্যাক্তি। তারপরেই মেয়েটির দেহ নিরুদ্দেশ করে দেওয়ার চেষ্টা করে ওই ব্যাক্তি। কয়েকদিন আগেই পুলিশ ওই মৃত কন্যার দেহ উদ্ধার করে। 
প্রত্যক্ষদর্শী কয়েকজন ওই ব্যক্তিকে শিশুকন্যাটির সঙ্গে যেতে দেখেছিলেন। তাদের বয়ান অনুযায়ী ওই গুণধর ব্যক্তি কে ধরেছিল পুলিশ। তার পরই সে জেরায় ধর্ষণ এবং খুনের কথা স্বীকার করে নেয়। সারা ভারত জুড়ে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখা দিয়েছে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।