বেপরোয়া গাড়ি চালানো সম্পর্কে আমরা সবাই অবগত। দিনের পর দিন মানুষ খুবই বেপরোয়া হয়ে উঠেছে। মানছে না কোন সিগন্যাল এবং পুলিশ প্রশাসন। অনেক রকম আইনি ব্যবস্থা থাকা সত্বেও বেপরোয়া গাড়ি চালানোর ঘটনা কমবেশি রোজই প্রকাশ্যে আসে।
এমনই এক ঘটনা ঘটল মালদাতে। এক সিভিল ভলেন্টিয়ার কে চাকায় পিষ্ট করে চলে গেল একটি বেসরকারি বাস। ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবে মারা গেলেন সেই সিভিক ভলেন্টিয়ার।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে মালদার হরিশ্চন্দ্রপুর থেকে আসছিল সেই। মালদার মুখে ফ্লাইওভার থেকে নামার পরই ধাক্কা মেরে চলে যায় একটি বেপরোয়া বাস। কর্মরত এক সিভিল ভলেন্টিয়ার কে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলে সিভিক ভলেন্টিয়ার এর মর্মান্তিক মৃত্যু হয়। শুধু তাই নয় সিভিক ভলেন্টিয়ার কে ধাক্কা মারার পরে এক রিস্কা চালককে ধাক্কা মেরে চলে যায় সেই বাসটি। রিস্কা তে থাকা রিস্কা চালক এবং যাত্রীরা গুরুতর আহত হন।
সিভিক ভলেন্টিয়ার কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা গেছে তার এক ছোট্ট সন্তান রয়েছে। তার মৃত্যুতে পুলিশ মহলে ও পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে।
কিন্তু, এই ঘটনা প্রথমবার নয়। ন এর আগে বহু বেপরোয়া গাড়ি অনেক মানুষকেই মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। কোন আইনি ব্যবস্থা করেও কেন গাড়ির এই বেপরোয়া পোনা কমানো যাচ্ছে না তা নিয়ে চিন্তিত পুলিশ প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গেছে বাসের চালক ও বাসটিকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এইরকম দুর্ঘটনার চোখের সামনে দেখার ফলে তারা রীতিমতো আতঙ্কিত।