সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন দুর্দান্ত ও সুস্বাদু পাটিসাপটা।

14th November 2020 12:39 pm Information
সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন দুর্দান্ত ও সুস্বাদু পাটিসাপটা।


বাঙালি হলো খাদ্য রসিক মানুষ। বাঙালি নানারকম স্বাদের খাদ্য খেতে খুবই পছন্দ করে। অনেকে আছেন খুব মসলাদার খাদ্য খেতে পছন্দ করেন আবার কেউ কেউ নোনতা কিছু খেতে ভালোবাসেন। মিষ্টির কথা তো বলতেই হবে না মিষ্টি শেষপাতে না থাকলে বাঙালির খাদ্য সম্পূর্ণ হয় না।

অত্যন্ত জনপ্রিয় একটি মিষ্টি হলো পাটিসাপটা। যা আমরা অনেকেই খেতে খুব ভালোবাসি। কিন্তু সুজি টদিয়ে কিভাবে পাটিসাপটা বানাতে হয় অনেকেই জানেন না।আসুন জেনে নেই কিভাবে বানাবেন সুজির পাটিসাপটা। 

উপকরণ - ১) সুজি

২) দুধ

৩) চিনি

৪) ময়দা

৫) নারকেলের গুড়ো

৬) সাদা তেল

৭) খেজুরের গুড়

প্রণালী - প্রথমে একটি জায়গায় সুজি ময়দা এবং দুধ নিয়ে ভালো করে মাখতে থাকুন। মিশ্রণটি মাখা হয়ে যাবার পর সেটিকে আধঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিন। তারপরে অন্য একটি কড়াইতে কিছুটা দুধ নিয়ে সেটিকে গরম করতে দিন। দুধ টিকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। দুধটি ঘন হয়ে গেলে তারমধ্যে নারকেল গুঁড়ো এবং সুজি আর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন মিশ্রণটি প্রায় ঘন হয়ে আসবে তার মধ্যে বেশ কিছু পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিতে হবে। সেই মিশ্রনটিকে আরো কিছুক্ষণ নাড়তে হবে। তারপরে বেশকিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটি ঘন মিশ্রণে পরিণত হবে।

তারপরে একটি ফ্রাইং প্যানে অল্প সাদা তেল দিয়ে গরম হয়ে এলে ওই নারকোল এবং সুজির মিশ্রনটিকে ভালো করে রুটির আকারে ছড়িয়ে দিতে হবে। পাটিসাপটার ভেতরে নারকেলের পুর দিয়ে ভালোমতো এপিঠ-ওপিঠ ভাবে ভেজে নিলে তৈরি সুজির পাটিসাপটা। 

খুব অল্প খরচে বানিয়ে ফেলুন এই সুস্বাদু সুজির পাটিসাপটা।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।