তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রক্ষায় মোতায়েন ৮০ জনের বিশেষ অনুগামী দল।

17th November 2020 11:06 am News
তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রক্ষায় মোতায়েন ৮০ জনের বিশেষ অনুগামী দল।


আস্তে আস্তে স্পষ্টতই প্রমাণিত হচ্ছে শুভেন্দু অধিকারীর সাথে ক্রমশই দূরত্ব বাড়ছে শাসকদলের। অন্যতম দাপুটে নেতা কে আস্তে আস্তে দল থেকে ছেঁটে ফেলতে চাইছে শাসক দল, এমনটাই ইঙ্গিত মিলছে। শুভেন্দু এবং শাসকদলের বিভাজন ক্রমশ‌ই স্পষ্ট হয়ে উঠছে। গত ৮ ই নভেম্বর মুর্শিদাবাদের খড়গ্রামে সভা করেছিলেন শুভেন্দু অধিকারী। ওই সভাতে শুভেন্দু অধিকারীর সাথে একই মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি মোশারফ হোসেন। এছাড়াও তার সাথে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের আরো দুইজন অন্যতম নেতা মেঘনাথ পাল এবং আবু তাহের। এবার হঠাৎ করেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ওই তিন নেতার নিরাপত্তা প্রত্যাহার করেছে শাসক দল। হঠাৎ করে নিরাপত্তা প্রত্যাহারের এই ঘটনায় সারা রাজ্য জুড়ে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে।

এবার শুভেন্দু অধিকারীর জন্য বিশেষ নিরাপত্তার বলয় তৈরি করল শুভেন্দুর অনুগামীরা। ‌ জানা গিয়েছে এই নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে শুভেন্দুর বিশ্বস্ত ৮০ জুন অনুগামী কে নিয়ে। তারা শুভেন্দু নিরাপত্তার বিষয়টি সারাক্ষণ খুঁটিয়ে পর্যবেক্ষণ করে চলেছেন। শুভেন্দু কিছুদিন আগেই ঝাড়গ্রামে গিয়েছিলেন, তার আগে ওই এলাকাগুলিতে তাঁর এই বিশেষ নিরাপত্তা দল পর্যবেক্ষণ চালিয়েছিল। জঙ্গলমহলে যাওয়ার সময় শুভেন্দুকে বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। সাধারণ গাড়ি নিয়েই তিনি জঙ্গলমহলে গিয়েছিলেন। আসলে শুভেন্দুর এই তিন বিশ্বস্ত নেতার নিরাপত্তা সরিয়ে নেওয়ার পরেই শুভেন্দুর অনুগামীরা মনে করছেন, যে কোন মুহুর্তে হয়তো শুভেন্দু নিরাপত্তা প্রত্যাহার হতে পারে রাজ্য সরকার এর দ্বারা। তাই আগাম সর্তকতা হিসেবে এই ৮০ জনের বিশেষ নিরাপত্তা দল তৈরি হয়ে গিয়েছে । শুভেন্দুর নিরাপত্তার এই দলের অনুগামীরা শুভেন্দুর ছবি দেওয়া টি-শার্ট পরে মোতায়েন হয়ে রয়েছেন।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।