দেশের মধ্যে বিশাল বড়ো জঙ্গিহানার ছক ভেস্তে দিলো দিল্লি পুলিশ। গ্রেফতার দুইজন জইশ-ই-মহম্মদ জঙ্গী।

17th November 2020 11:58 am News
দেশের মধ্যে বিশাল বড়ো জঙ্গিহানার ছক ভেস্তে দিলো দিল্লি পুলিশ। গ্রেফতার দুইজন জইশ-ই-মহম্মদ জঙ্গী।


বহুদিন থেকেই ভারতবর্ষের বুকে সন্ত্রাসী হানায় ভারতবর্ষকে রক্তাক্ত করেছে জঙ্গিরা। বারবার জিহাদী জঙ্গিদের আক্রমণে প্রাণ গিয়েছে নিরীহ মানুষের। লাগাতার ভারতের বুকে বেশ কয়েকটি জায়গায় ঘটেছে জেহাদী জঙ্গিদের ঘটানো বিস্ফোরণ। বিশেষ করে ২৬/১১ এর মুম্বাই হামলা ছাড়া ভারতকে স্তম্ভিত করে দিয়েছিল। তারপর থেকেই ভারতের বিভিন্ন উল্লেখযোগ্য রাজ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কিন্তু তবুও এদেশের বুকে বারবার নাশকতা চালানোর জন্য সচেষ্ট হয়ে রয়েছে বিভিন্ন জঙ্গিগোষ্ঠী। 

সম্প্রতি দেশের রাজধানী দিল্লিতে গ্রেফতার করা হয়েছে ২ জন জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর জঙ্গীকে। ধৃত দুই জঙ্গীর বয়স প্রায় ২২ থেকে ২৩ বছর বলে জানা গিয়েছে। 
দিল্লি পুলিশের কাছে গোপন ভাবে খবর আসে যে দিল্লির একটি পার্কে ২ জন জঙ্গি কোন বিশেষ কাজ বশতঃ আসতে চলেছে। খবর পাওয়া মাত্রই তৈরি হয়ে যায় দিল্লি পুলিশের বিশেষ টিম। ওই ঘটনাস্থলে পৌঁছে ওত পেতে থাকে দিল্লি পুলিশ। দুই জঙ্গি সেখানে পৌঁছানো মাত্রই পাকড়াও হয়ে যায় দিল্লি পুলিশের হাতে। তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে দুটি পিস্তল এবং গুলি। রাতে এই অপারেশনটি করা হয়েছিল খুবই গোপন ভাবে। 
জানা গিয়েছে দুইজন জঙ্গির নাম হল মহম্মদ আশরাফ এবং লতিফ মের। জম্মু-কাশ্মীরে তাদের বাড়ি বলে জানা গিয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে মিলেছে বেশ কিছু কাগজপত্র এবং বিস্ফোরক।

ধৃতদের জেরা করে জানা গিয়েছে দিল্লির বেশকিছু গুরুত্বপূর্ণ জায়গায় এবং বেশ কিছু ভিআইপিদের উপরে তাদের হামলা করার নির্দেশ দেওয়া হয়েছিল। 
দুইজন জঙ্গী এরকম ভয়াবহ পরিকল্পনা সমেত ধরা পড়ায় স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে দেশবাসীর কপালে। 
তবে প্রতিরক্ষা দপ্তর সদা জাগ্রত হয়ে রয়েছে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।