প্রবল ঠান্ডায় লাদাখে ভারতীয় সেনার জন্য প্রস্তুত করা হলো বিশেষ ধরনের গরম তাঁবু

19th November 2020 11:14 am News
প্রবল ঠান্ডায় লাদাখে ভারতীয় সেনার জন্য প্রস্তুত করা হলো বিশেষ ধরনের গরম তাঁবু


সীমান্ত পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ভারত এবং চীনের মধ্যে। লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত এবং চিনা সেনার মধ্যে সংঘর্ষে মৃত্যু ঘটেছে বেশকিছু ভারতীয় এবং চিনা সেনার। তারপর থেকেই প্রায় যুদ্ধরত অবস্থায় দুই দেশ সীমান্তে অস্ত্র এবং সৈন্য সম্ভার বাড়িয়ে চলেছে। সদা সর্বদা প্রস্তুত হয়ে রয়েছে ভারতীয় সেনা। তবে লাদাখে এই তীব্র শীতে যেখানে তাপমাত্রা নেমে যায় -২০ ডিগ্রি থেকে -২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এবং বরফের স্তুপ জমা হয় প্রায় ৩৫ ফুটেরও বেশি, সেখানেই প্রবল ঠান্ডায় ভারতীয় সেনারা যাতে প্রবল কষ্টের সম্মুখীন না হন, সেইজন্যে ভারতীয় সেনাবাহিনীর জন্য বিশেষ ধরনের গরম তাঁবু তৈরি করা হচ্ছে লাদাখের বিভিন্ন সেনা ছাউনিতে। এছাড়াও সেনাবাহিনীর জন্য বানানো হয়েছে বিশেষ ধরনের গরম পোশাক। ভারতীয় সেনা এই প্রবল ঠান্ডা উপেক্ষা করেও সেনাবাহিনীর প্রতিরোধ করার জন্য সদা জাগ্রত হয়ে রয়েছে। 
কিন্তু লাদাখে এই শীতকালে এমন ঠান্ডা পড়তে থাকে যেখানে প্রতিটি দিন কাটানো অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। তাই ভারতীয় সেনার জন্য বিশেষ ধরনের গরম তাঁবু । এই তাঁবুর মধ্যে প্রবল ঠান্ডা প্রবেশ করতে পারবে না। 

এছাড়াও বিশেষ ধরণের গরম পোশাক আনা হয়েছে সেনাবাহিনীর জন্য। এছাড়াও ওই তাঁবুর মধ্যে নানান প্রয়োজনীয় উপকরণ রাখা থাকবে সেনাবাহিনীর জন্য। গরম কম্বল‌ও আনানো হয়েছে ভারতীয় সেনার জন্য।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।