হবু স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে স্ত্রীর প্রেমিকের ধড় থেকে মাথা আলাদা করে দিল হবু স্বামী।

20th November 2020 10:54 am Information
হবু স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে স্ত্রীর প্রেমিকের ধড় থেকে মাথা আলাদা করে দিল হবু স্বামী।


করোনাভাইরাস আতঙ্কের ভয়াবহ জাল বিস্তার করেছে। প্রতিটা মুহূর্ত মানুষকে দিন কাটাতে হচ্ছে মৃত্যুভয় কে সঙ্গী করে।বেঁচে থাকাটাই বর্তমানে মানুষের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অপরাধপ্রবণতা কিছুতেই কমছে না মানুষের মধ্য থেকে। প্রতিদিনই খবরের কাগজের পাতা খুললেই চোখে পড়ে নিয়মিত আমাদের সমাজে হয়ে চলেছে খুন-ধর্ষণ, ডাকাতির মতো ঘৃণ্য অপরাধের ঘটনা। সেরকমই এক ঘটনা ঘটলো দিল্লিতে। 

হবু স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারায় রাগে ক্ষুদ্ধ হয়ে হবু স্বামী, হবু স্ত্রীর প্রেমিককে খুন করল নৃশংসভাবে। জানা গেছে ওই মহিলার সাথে তার প্রেমিকের সম্পর্ক ছিল প্রায় ১০ বছরের বেশি। পরিবারের চাপে পড়ে ওই মহিলা মোহাম্মদ জুবের কে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন।

মৃত ওই ব্যক্তি পেশায় ব্যবসায়ী ছিলেন। ৪৬ বছর বয়সী ওই ব্যবসায়ীর নাম নিরজ গুপ্ত। নীরজ বলে ওই মৃত ব্যক্তিও বিবাহিত ছিলেন বলে জানা যায়। নিরস্ত্র পরে পুলিশকে জানায় যে ফাইজাল নামে ওই যুবতীর সাথে নিরাজের অবৈধ সম্পর্ক ছিল। নিরাজ ও ফাইজাল কর্মসূত্রে একই জায়গায় কর্মরত ছিলেন। সেই থেকেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

হঠাৎ করেই ফাইজাল এর বিয়ে জুবের এর সাথে ঠিক হওয়ায় মাথা ঠিক রাখতে পারেনি নিরাজ। ১৩ ই নভেম্বর ফাইজালের ফ্ল্যাটে পৌঁছায় নিরাজ। সেখানে উপস্থিত ছিল ফাইজালের মা এবং তার হবু স্বামী জুবের। সেখানেই কথা কাটাকাটিতে নিরাজের মাথায় ইট দিয়ে মারে জুবের। এবং পরে ছুরি দিয়ে আঘাত করে নিরাজের ধর থেকে মাথা আলাদা করে দেয়। 





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।