করোনার ভয়াবহতায় সারা দেশজুড়ে বহুদিন বন্ধ থেকেছে পঠন-পাঠন। এখনো পর্যন্ত খোলা হয়নি স্কুল- কলেজ গুলি।
আগামী বছরের জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। আগের ক্লাসের সিলেবাস কিভাবে শেষ করা হবে তা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছে মধ্যশিক্ষা পর্ষদ সহ স্কুল শিক্ষা দপ্তর। জানা গিয়েছে, নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও আগে পুরনো ক্লাসের সমস্ত সিলেবাস শেষ করার পর এই নতুন ক্লাসে পড়াশোনা শুরু হবে।
রাজ্য স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে সর্বশিক্ষা অভিযানের নিয়ম অনুযায়ী পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাশ ফেল তুলে দেওয়া হয়েছে। তবে নতুন ক্লাসে উঠলেও আগের ক্লাসের পঠন-পাঠন শেষ করানো হবে। মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে স্কুল কলেজ গুলি, অনলাইনে ক্লাস করানো হলেও সমস্ত সিলেবাস শেষ করানো সম্ভব হয়নি।
তাই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে , নতুন ক্লাসে উঠলেও পরবর্তী আড়াই থেকে তিন মাসের সময় অনুযায়ী আগের ক্লাসের সমস্ত সিলেবাস শেষ করে নিতে হবে। স্কুল শিক্ষা দপ্তর এটাল জানিয়েছে যে আগে ক্লাসের পড়াশোনা থেকে ছাত্র-ছাত্রীরা যেন কখনোই বাদ না পড়ে সেই জন্যই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের এইরূপ সিদ্ধান্ত